Main Menu

খালেদা জিয়া সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করে ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে পড়েছেন–মোকতাদির চৌধুরী এমপি

[Web-Dorado_Zoom]

কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্বাহী সদস্য,জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন,বেগম খালেদা জিয়া সন্ত্রাস,নৈরাজ্য সৃষ্টি করে,পেট্রোল বোমায় পুড়িয়ে মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে পড়েছেন।কিন্তু তিনি জানে না তার কসাই আচরণের জন্য দেশের জনগণ তাকে প্রত্যাখ্যান করেছে। তার সাথে মানুষ নেই,আছে জামাত-শিবির,জঙ্গী,সন্ত্রাসী।তিনি আরো বলেন,শেখ হাসিনার সরকার দেশের মানুষের উন্নয়ন আর কল্যান নিয়ে ব্যস্ত।খালেদা জিয়ার সন্ত্রাস,নৈরাজ্য আর মানুষ খুনের রাজনীতির সাথে আপোষ করবে না।খুনীদের সাথে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কোনো সংলাপ হতে পারে না।তিনি ১৪ দলের নেতাকর্মীদেরকে সন্ত্রাসী,নাশকতা সৃষ্টিকারীদের প্রতিরোধ করা সহ পুলিশে ধরিয়ে দেয়ার আহবান জানান।তিনি গতকাল শুক্রবার বিকালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ব্রাহ্মণবাড়িয়ায় ১৪ দলের বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে এ কথা বলেন।শহরের জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন মুক্তমঞ্চে জেলা ১৪ দল আয়োজিত এই সমাবেশে সাবেক ছাত্রনেতা মো.মনির মনির হোসেন এর উপস্থাপনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি পৌর মেয়র হেলাল উদ্দিন,সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার,জেলা জাসদ সভাপতি এড.আখতার হোসেন সাঈদ,জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এড.কাজি মাসুদ আহমেদ,জেলা ন্যাপ সভাপতি এড.শফিকুর রহমান,শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জামাল খান,জেলা যুবলীগ সভাপতি এড.মাহবুবুল আলম খোকন,সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হুরায়রাহ,জেলা কৃষকলীগ সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন দুলাল,জেলা ওলামালীগ সাধারন সম্পাদক মুফতি নুরুল ইসলাম,জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক সাইদুজ্জামান আরিফ।

সমাবেশ শেষে একটি বিশাল মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ মার্কেট চত্বরে গিয়ে শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares