Main Menu

৬ টি মামলার পলাতক আসামি সরাইলে ইউপি সদস্য গ্রেপ্তার

[Web-Dorado_Zoom]

মোহাম্মদ মাসুদ,সরাইল প্রতিনিধি :: সরাইল থানার পুলিশ মাসুদ মিয়া (৩৫) নামের এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার অরুয়াইল গ্রাম থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। মাসুদ মিয়া অরুয়াইল ইউনিয়ন পরিষদের  ৬ নম্বর ওয়ার্ডের সদস্য। পুলিশ সূত্র জানায়, মাসুদ মিয়া একটি হত্যা মামলাসহ ৬ টি মামলার পলাতক আসামি। গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানার উপপরিদর্শক (এস আই) বোরহান উদ্দিনের নেতৃত্বে পুলিশ অরুয়াইল গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন। গতকাল শুক্রবার তাঁকে জেল হাজতে পাঠানো হয়েছে।  


-সঞ্জয়






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares