Main Menu

কেন্দ্রীয় বিক্ষোভ কর্মসূচী সফল করতে আশুগঞ্জে উপজেলা আওয়ামীলীগের প্রস্তুতি সভা

[Web-Dorado_Zoom]

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় ঘোষিত আগামী ২০ ফেব্রুয়ারি  বিক্ষোভ কর্মসূচী সফল করার লক্ষ্যে আজ রবিবার রাতে আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক হাজী মাহবুবুর রহমানের সভপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক মো. হানিফ মুন্সী,উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, প্রবীণ আওয়ামীলীগ নেতা ও সাবেক জেলা ছাত্রলীগ নেতা জাকির হোসেন বাদল, আশুগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক জিয়াউদ্দিন খন্দকার,উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আবু মুসা,সাংগঠনিক সম্পাদক শাকিল, আশুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মঈনুল হক মামুন। এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আবুল কালাম, আমজাদ হোসেন, গোলাপ মিয়া, যুবলীগ নেতা সজল,আবুল খায়ের, শ্রমিক লীগ সভাপতি মুরাদ,সহ সভাপতি কামাল মুন্সী।
আলোচনা সভা পরিচালনা করেন ছাত্রলীগ নেতা মোঃ সজিবুর রহমান। সভায় আগামী ২০ফেব্রুয়ারি  বিক্ষোভ কর্মসূচী সফল করার জন্য আওয়ামীলীগের সকল নেতাকর্মিদের অনুরোধ করেছে উপজেলা আওয়ামীলীগ।প্রেস  বিজ্ঞপ্তি






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares