Main Menu

ব্রাহ্মনবাড়িয়ার ছাতিপট্টিতে ভয়াবহ অগ্নিকান্ড, কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি

[Web-Dorado_Zoom]

নিজস্ব প্রতিবেদক:: ব্রাহ্মনবাড়িয়া পৌর শহরের বানিজ্যিক এলাকা ছাতিপট্টিতে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে গেছে ।আজ সকাল সাড়ে ৯ টার দিকে এ ঘটনাটি ঘটে। মূহুর্তেই আগুনের লেলিহান শিখা আশ পাশে ছড়িয়ে পরে। এ ঘটনায় ৩ টি ফার্মেসী, জুতার দোকানসহ  ৫টি দোকান পুড়ে যায়।ক্ষতিগ্রস্হ দোকানগুলো হচ্ছে জনপ্রিয় ফার্মেসী, জনসেবা ফার্মেসি, কেপি ড্রাগ হাউজ, অমর মেডিকেল হল ও পদমিতা সু ষ্টোর।
খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদরের ফায়ার সার্ভিস ও পরে আশুগঞ্জ এবং আখাউড়া ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় পৌনে দুই ঘন্টা পর  আগুন নিয়ন্ত্রণে আনে।
মার্কেট সাপ্তাহিক বন্ধ থাকায় আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত করে বলতে পারছেনা কেউ। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে (ধারণা করা হচ্ছে)।ক্ষয়ক্ষতির পরিমান কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ব্যবসায়ীরা ধারনা করছেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares