Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন লাইনচ্যুতের ঘটনায় স্টেশন মাস্টার বরখাস্ত-তদন্ত কমিটি গঠন

[Web-Dorado_Zoom]

ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ায় চট্টলা এক্সপ্রেস লাইনচুত্য হবার ঘটনায় স্টেশন মাস্টার মো. মহিদুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এদিকে ঘটনাটি তদন্তে গঠন করা হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি।
বাংলাদেশ রেলওয়ের (পূর্বাঞ্চল) বিভাগীয় ব্যবস্থাপক কামরুল হাসান জানান, এই দুর্ঘটনার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন মাস্টার মো. মহিদুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এছাড়া সহকারি পরিবহন কর্মকর্তা মজিবুর রহমানকে আহবায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে দুর্ঘটনার কারণ চিহ্নিত করে তদন্ত রিপোর্ট দিতে নির্দেশ দেয়া হয়েছে।’ আখাউড়া রেলওয়ে জংশনের লোকোশেড ইনচার্জ মহসিন মিয়া জানান, ‘ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন  এলাকায় চারটা পঁচিশ মিনিটে লাইনের পয়েন্টের দুর্বলতার কারণে ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়। প্রায় সাড়ে সাত ঘণ্টা চেষ্টার পর রাত ১২টায় লাইনচ্যুত বগি উদ্ধার করে সব লাইনে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক করা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares