Main Menu

নৈরাজ্য প্রতিরোধ করতে ঢাকা-সিলেট মহাসড়কে আশুগঞ্জে পাহারা দিবে যুবলীগ

[Web-Dorado_Zoom]

আশুগঞ্জ সংবাদদাতা::ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা যুবলীগের বর্ধিত সভা আজ বৃহস্পতিবার বিকালে উপজেলা শহরের ফেরিঘাটে অনুষ্ঠিত হয়েছে। এতে আশুগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক মো.জিয়াউদ্দিন খন্দকারের সভাপতিত্বে উপজেলা যুবলীগের প্রথম যুগ্ন আহবায়ক মো.শাহিন বকসির পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য হসানুজ্জামান হাসান, মজিবুর রহমান খন্দকার ও আবুল খায়ের প্রমুখ। বর্ধিত সভায় উপজেলা যুবলীগের ৯টি ইউনিটের ১৮ জন সভাপতি ও সাধারন সম্পাদকসহ উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বর্ধিত সভায় বক্তারা বিএনপি জামায়াত শিবিরের নৈরাজ্য প্রতিরোধ করতে আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে আশুগঞ্জে পাহারা দিবে উপজেলা যুবলীগ। এ ছাড়া চলমান এসএসসি ও সমমান পরীক্ষায় উপজেলার ৪টি কেন্দ্রে পরীক্ষাকালীন সময়ে পাহারা দিবে উপজেলা যুবলীগ। পাশপাশি প্রতিটি ইউনিয়ন কমিটিকে প্রতি মাসে কর্মি সভা করা নির্দেশ প্রদান করা হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares