Main Menu

১৩ ফেব্র“য়ারী সদর উপজেলা যুবলীগের প্রতিবাদ সভা

[Web-Dorado_Zoom]

বিএনপি- জামাত কর্তৃক সারাদেশে অব্যাহত হরতাল অবরোধের নামে পেট্রোল বোমা নিক্ষেপ করে মানুষ মেরে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে আগামী ১৩ ফেব্র“য়ারী শুক্রবার সকাল ৯টায় সদর উপজেলার খাটিহাতা বিশ্বরোড মোড়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। উক্ত প্রতিবাদ সভাকে সফল করার লক্ষ্যে গতকাল সোমবার বিকেলে খাটিহাতা বিশ্বরোড মোড়ে বুধল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তৈয়বুর রহমানের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবলীগের আহবায়ক আবু নাহার মেম্বারের উপস্থাপনায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ আলী আজম। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন রানা। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবদুল হক। বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু কাউসার, সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহমেদ, মহসিন খন্দকার, রায়হান উদ্দিন, যুবলীগ নেতা অলিওর রহমান, আবুল বাশার, সোহেল রানা, নুরুজ্জামান, আওয়ামী লীগ নেতা মন্টু মিয়া প্রমুখ। সভায় বক্তারা সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিয়ে আগামী ১৩ ফেব্র“য়ারী শুক্রবার সকাল ৯টায় খাটিহাতা বিশ্বরোড মোড়ে প্রতিবাদ সমাবেশে যোগদিয়ে তা সফল করার আহবান জানান।প্রেস রিলিজ






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares