Main Menu

মাছ ব্যবসায়ী মামুন হত্যার প্রধান আসামী কুদ্দুছ গ্রেফতার

[Web-Dorado_Zoom]

 

খ.ম.হারুনুর রশীদ ঢালী ঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নোয়াপাড়া গ্রামে  মামুন মিয়া(৪২) নামে ব্যবসায়ী হত্যার প্রধান আসামী  গাজাঁ ব্যবসায়ী কুদ্দুছ মিয়াকে  গ্রেফতার করেছে থানা পুলিশ।
হত্যাকান্ডের একমাস ১৫ দিনের মাথায় গত ৫ফেব্রুয়ারী বৃহম্পতিবার সকালে ঢাকা ফকিরাপুল এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে মতিঝিল পুলিশের সহায়তায় ঘাতক কুদ্দুছকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে বলে কসবা থানার তদন্ত কর্মকর্তা এস আই মোর্শেদ আলম জানান।

কসবা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, মাছ ব্যবসায়ী  মামুনকে কুপিয়ে হত্যা করেছিল। এই বিষয়ে মামলা হয়েছে এবং  হত্যা মামলা আসামী ফিরোজ মিয়া ও পুত্র বধু নাজমা আক্তারকে গ্রেফতার করা হয়েছিল।ঘটনার পর  থেকে  ঘাতক কুদ্দুছ মিয়া বিদেশ যাওয়ার চেষ্টা অব্যাহত রেখেছিল কিন্ত এর পূর্বে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং ঘাতক কুদ্দুছ মিয়ার বিরুদ্ধে থানায় ৮টি মাদক মামলার পলাতক আসামী বলে তিনি জানান। 






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares