Main Menu

ব্রাহ্মণবাড়ীয়ায় ৪দিন ধরে ব্যবসায়ী নিখোঁজ

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়ীয়ায় ৪দিন ধরে ব্যবসায়ী নিখোঁজশীর্ষ নিউজ ডটকম, ব্রাহ্মণবাড়ীয়া :  ব্রাহ্মণবাড়ীয়ার আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী মো. আল-আমিন খন্দকার (৩০) চারদিন ধরে নিখোঁজ রয়েছেন।

এ ঘটনায় তার ভাই মো. রুহুল আমিন খন্দকার আখাউড়া থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।

সোমবার সকালে এ নিয়ে সাংবাদিক সম্মেলনও করেছেন ব্যবসায়ীরা।

আল-আমিন আখাউড়ার সেনারবাদি গ্রামের বাসিন্দা এবং আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠান মেসার্স রিফাত ট্রেডার্সের মালিক।

আখাউড়া গাজীর বাজারের একজন ব্যবসায়ী মো. জহিরুল ইসলাম রনি জানান, ঘটনার দিন সকালে আল-আমিন তার বাড়িতে যান। ব্রাহ্মণবাড়ীয়া যাওয়ার কথা বলে বেড়িয়ে যাওয়ার পর তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরিবারের লোকজনও এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না।

আল-আমিনের ভাই রেজাউল খন্দকার বলেন, ‘এলাকায় আমার ভাইয়ের কোনো শত্রু নেই। কিন্তু কীভাবে কী হলো এখন আমরা কিছুই বুঝতে পারছি না। পুলিশ আমাদেরকে বলেছে তারা নাকি গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়েছে’।

আখাউড়া থানার অফিসার (ওসি) মো. মফিজ উদ্দিন ভূঁইয়া আজ সন্ধ্যায় বলেন, ‘বিভিন্ন দিক থেকে পাওয়া তথ্য আমরা যাচাই-বাছাই করছি। তথ্য প্রযুক্তি ব্যবহারের মধ্য দিয়েই তাকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে’।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares