Main Menu

বিজয়নগরে ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের কম্বল বিতরণ

[Web-Dorado_Zoom]

গত শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগরে ব্রাহ্মণবাড়িয়া- বিজয়নগর আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী কার্যালয় প্রাঙ্গনে অসহায় দুস্থ শীতার্তদের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে প্রেরিত শীতবস্ত্র (কম্বল) ব্রাহ্মণবাড়িয়া (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীর দিক নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে বিতরণ করা হয়েছে। কম্বল বিতরণ করেন ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী এডঃ মোঃ নাজমুল হোসেন ও কার্যনির্বাহী সদস্য এবং সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মোঃ আবু হোরায়রাহ্।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাইজুন্নাহার টুনি, বিজয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিলদার অবঃ মোঃ তারা মিয়া, আলেয়া বেগম, জাহাঙ্গীর আলম রমজান, মজিব চৌধুরী, মোঃ মোশারফ হোসেন, মোঃ নুরধন মিয়া, তাহের কাজী, হারুণ মিয়া, মোহাম্মদ আলী, ব্রাহ্মণবাড়িয়া যুব রেড ক্রিসেন্ট ইউনিটের উপ যুব প্রধান মোঃ নজরুল হোসেন, যুব সদস্য মোঃ সাইফুর রহমান, মোঃ রফিক মিয়া প্রমুখ।প্রেস বিজ্ঞপ্তি






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares