বিজয়নগরে যুব উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
[Web-Dorado_Zoom]
সারোয়ার হাজারী, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ::বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে গতকাল রবিবার সকালে উদ্যোক্তা উ্ন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশিরুল হক ভূঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মশকর আলী, ইউপি চেয়ারম্যান শামিউল হক চৌধুরী সহ বক্তব্য রাখেন সিএস মনিরুজ্জামান, প্রভাষক মনছুরুল হক আকিক প্রমুখ। এতে ৪০ জন প্রশিক্ষিত যুব ও যুব মহিলা অংশ নেয়।
« সর্বস্তরের বিজ্ঞ আইনজীবিবৃন্দদেরকে এডঃ এম. এ মান্নান ও এডঃ তরিকুল ইসলাম খান রুমার কৃতজ্ঞতা প্রকাশ (Previous News)
(Next News) ট্রেনে ককটেল হামলা, নিজ গুলিতে পুলিশ আহত, বৃষ্টির মত ককটেল বিষ্ফোরণ ১৫ যানবাহন ভাংচুর: জনজীবন স্থবির »



















