Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দূর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত,আহত ২ ::যান চলাচল ব্যাহত

[Web-Dorado_Zoom]

রাহ্মণবাড়িয়ার সুলতানপুরে আলগাবাড়ি নামক স্থানে সড়ক দূর্ঘটনায়  ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার কামাল(২৫) নিহত এবং তার দই সঙ্গী আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের সুলতানপুরে মটর সাইকেল ও ট্রাকের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। দূর্ঘটনার পর কুমিল্লা-সিলেট মহাসড়কে এক ঘন্টা যান চলাচল ব্যাহত হয়। আহত অপর দুইজন  জামান মিয়া ও মোহাম্মদ রাসেদ কে গুরুতর অবস্থায় প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল এবং পরে ঢাকায় প্রেরন করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর ট্রাফিক ইন্সপেক্টর সাঈদ খান জানান আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে আখাউড়া থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী মোটরসাইল এর সাথে  বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই  কামালের মৃত্যু হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares