পুলিশের বিশেষ অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার ১১৩
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের বিশেষ অভিযানে বিএনপি ও জামায়াতেরসহ ১১৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাত থেকে আজ বুধবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে বিএনপি ও জামায়াত-শিবিরের ১০ জন কর্মী রয়েছেন। তাদেরকে হরতাল-অবরোধে নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বাকিরা বিভিন্ন মামলার পওয়ানাভুক্ত আসামি। নাশকতা এড়াতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
« সন্ত্রাস নৈরাজ্যে রুখতে প্রশাসনের সাথে কাজ করবে আখাউড়ার আলেম ওলামারা (Previous News)



















