Main Menu

নাসির নগরে আরাফাত রহমান কোকোর গায়েবানা জানাযা অনুষ্টিত

[Web-Dorado_Zoom]

মোঃ আব্দল হান্নান,নাসির নগর , ব্রাক্ষণবাড়িয়াঃ মঙ্গলবার বেলা সাড়ে দশ ঘটিকায় ,ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসির নগর উপজেলা বি এন পি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে বি এন পি নেত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মোঃ আরাফাত রহমান কোকোর গায়েবানা জানাযা উপজেলা পরিষদ মাঠে অনুষ্টিত হয়।উপজেলা বি এনপির  সাধারণ সম্পাদক ও গোকর্ণ ইউ,পি চেয়ারম্যান এম এ হান্নানের নেত্রীত্বে গায়েবানা জানাযা অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বি এন পির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আজিজুল রহমান চৌধুরী, সাংগঠনি সম্পাদ মোঃ আলমগীর হোসেন,যুবদলের আহবায়ক সৈয়দ আবু সারোয়ার,ছাত্রদলের সাধারণ সম্পাদক এম এম এ মঈন,জেলা ছাত্রদলের সহ সভাপতি মীর মোস্তফা জালাল, বুড়িশ্বর ইউনিয়ন বি,এনপির সভাপতি মোঃ বিল্লাল চৌধূরী সহ বি এন পি,যুবদল,ছাত্রদল,কৃষকদল,শ্রমিক দল ও জাসাসের বিভিন্ন ওয়ার্ড,ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেত্রীবৃন্দ।উল্লেখ্য, গত শনিবার বাংলাদেশ সময় সাড়ে ১২ টায় আরফাত রহমান কোকোর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মালয়েশিয়া মৃত্যুবরণ করেন। আজ দুপুর সাড়ে ১১টায় মালয়েশিয়া এয়ারলাইন্স ১২নম্বর ফ্লাইটে ঢাকা হযরত শাহজালাল বিমান বন্দরে অবতরন করার কথা রয়েছে। গায়েবানা জানাযা পড়ান নাসির নগর ফিরোজিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মো মোশারফ হোসেন।জানাযায় বিপুল লোকের সমাগম হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares