Main Menu

ভ্রাম্যমান আদালত:: কসবায় ৪ জুয়ারীকে ১৫ দিনের জেল

[Web-Dorado_Zoom]

খ.ম.হারুনুর রশীদ ঢালী,প্রতিনিধি কসবা(ব্রাহ্মণবাড়িয়া) ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৪ জুয়ারীকে ১৫ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।
গতকাল সোমবার সকালে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরিফুল ইসলাম পরিষদ প্রাঙ্গনে ভ্রাম্যমান আদালত বসিয়ে জুয়া আইনে ১৮৬৭ এর ৪ধারায় ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড’র  রায়  প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন মোঃমোমেন(২৩),কবির হোসেন(২৮),আঃ রহমান(৪৫),মোঃ হুমায়ন (২৮) বাড়ি উপজেলার ফুলতলী ও গুরুহীত গ্রামে।
কসবা থানার উপ-পুলিশ পরিদর্শক মোর্শেদ আলম পুলিশ ফোর্স নিয়ে গত রবিবার গভীর রাতে এক অভিযান চালিয়ে গুরুহীত গ্রাম থেকে জুয়া(তাস) খেলা অবস্থায় তাদের গ্রেফতার করে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares