Main Menu

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলী আজমকে ১০টি ককটেল সহ আটক

[Web-Dorado_Zoom]

গত ২৬/০১/২০১৫খ্রিঃ সকাল ১০.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জনাব মোঃ মঈনুর রহমান, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ব্রাহ্মণবাড়িয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ব্রাহ্মণবাড়িয়া মডেল থানাধীন শেরপুরস্থ জনৈক মনিরের বাড়ীর পিছন থেকে মোঃ আলী আজম(৪৬) (ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক), পিতা-মৃত হাজী আব্দুল আলী সাং-৪৪৪, ফুলবাড়ীয়া থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে তার হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগে ১০টি ককটেল (হাতবোমা) সহ গ্রেফতার করতে সক্ষম হয়। নাশকতা ও ধ্বংসাত্মকমূলক কর্মকান্ড এবং বোমাবাজী করার পরিকল্পণার সময় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। আটককৃত সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আলী আজমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য যে, তার বিরুদ্ধে নাশকতা ও নৈরাজ্য সৃষ্টি এবং পুলিশের উপর হামলা সংক্রান্তে আরো একাধিক মামলা রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares