Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় ডেমু ট্রেনে ঢিল, গ্রেফতার-৫

[Web-Dorado_Zoom]

শামীম উন বাছির ::গত শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যাত্রীবাহী ডেমু ট্রেনে ঢিল ছুড়ে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় রাতেই রেলওয়ে পুলিশ ৫জনকে গ্রেফতার করে। জানা যায়, শনিবার সন্ধ্যায় আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে সিলেটগামী ডেমু ট্রেনটি আজমপুর রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় একদল দুর্বৃত্ত ঢিল ছুড়ে। এতে ইঞ্জিন রুমের জানালার কাঁচ ভেঙ্গে যায়। এ ঘটনায় রেলওয়ে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫জনকে গ্রেফতার করে। এরা হলো সালাহউদ্দিন, আবু কালাম, মোঃ শরীফ, মোঃ জাকির খান, মোঃ রাজ্জাক। আখাউড়া রেলওয়ে পুলিশের এসআই মোঃ মোখলেছুর রহমান জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares