Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় জয়ন্তিকা এক্সপ্রেসের ৬টি বগি লাইনচ্যুত:: ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

[Web-Dorado_Zoom]

ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেসের ৬টি বগি লাইনচ্যুত হয়ে পড়েছে। ফলে ঢাকার সঙ্গে পূর্বাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এঘটনায় ১০জন যাত্রী আহত হয়েছে।

আখাউড়া রেলস্টেশনের ভারপ্রাপ্ত কেবিন মাস্টার জসিম উদ্দিন জানান, ঢাকাগামী ‘জয়ন্তিকা এক্সপেসের’ ট্রেনটি পাগাচং রেলস্টেশনে এলে বিকট শব্দে ৬টি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে করে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট ও ঢাকা-সিলেটসহ দক্ষিণাঞ্চলের সবধরণের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

উদ্ধারকারী দলকে খবর দেয়া হয়েছে। কিছুক্ষণ পর এসে তারা মেরামতের কাজ শুরু করবে।  তবে কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে এ ব্যপারে তিনি কিছু জানাতে পারেননি।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares