Main Menu

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্দ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষীন করে কালীবাড়ি মোড়ে এসে সমাবেশে মিলিত হয়। জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্ত্বে এবিএম মমিনুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন জহির তার বক্তব্যে অবিলম্বে অবরুদ্ধ গনতন্ত্র পুনরুদ্ধার, গনমানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবি, আটককৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান জানান। স্থানীয় কিছু পত্রিকায় বিএনপিও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে মান হানিকর, আপত্তি জনক ও মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পুলিশের ছত্র ছায়ায় ছাত্রলীগ ও যুবলীগের মিছিল পাশাপাশি জনগণের মত প্রকাশের সাংবিধানিক অধিকার মিছিল মিটিং এ বাধা দেয়ার তীব্র নিন্দা জানান। আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক হাজী মো: মনির হোসেন, জেলা ছাত্রদল সভাপতি মো: শামীম মোল্লা প্রমুখ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares