Main Menu

নাসির নগরে এস এস সি পরীক্ষার্থীনী অপহরণ

[Web-Dorado_Zoom]

মোঃ আব্দুল হান্নান,নাসির নগর ,ব্রাক্ষণবাড়িয়াঃ জেলার নাসির নগর উপজেলার ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থী ছাত্রী অপহরনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় ছাত্রীর পিতা মোঃ ফরিদ মিয়া বাদী হয়ে ৫ জনকে আসামী করে নাসির নগর থানায় অপহরন মামলা রুজু করেছে ।পুলিশ অপহরণকারীর পিতা  দীন ইসলাম (লন্ডন) মিয়া কে গ্রেপ্তার করেছে ।পত্যক্ষদর্শী ও মামলা সুত্রে জানা গেছে বুড়িশ্বর ইউনিয়নের বুড়িশ্বর গ্রামের ,ফরিদ মিয়ার কিশোরী কন্যা এস এস সি পরীক্ষার্থীনী প্রাইভেট পড়তে প্রতিদিন বাড়ি থেকে ফান্দাউক যেতে একই গ্রামের দীন ইসলামের বখাটে ছেলে মোঃ সোহাগ মিয়া (২০) প্রায়ই তাকে উত্যক্ত করতো ।প্রেমের প্রস্তাব দিতো। মেয়ে তাতে রাজি না হওয়া ক্ষিপ্ত হয়ে সোহাগ মিয়া,ওই ছাত্রীকে  ১৮ জানুয়ারী রোজ রবিবার সকাল ৮ টায় প্রাভেটে যাওয়ার পথে অন্যান্য আসামীদের নিয়ে ওৎ পেতে বসে থাকে।  আসামীরা ওই ছাত্রীকে জোর পুর্বক সি এন জিতে উঠাইয়া অপহরণ করে ।পুলিশ অপহরণ হওয়া ছাত্রীকে এখনো উদ্বার করতে পারেনি ।মামল্রা তদন্তকারী  কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মো: শাখাওয়াত হোসেন জানান,উদ্ধার অভিযান অব্যাহত আছে ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares