Main Menu

স্কুলছাত্রীদের উত্যক্তে বাধা দেওয়ায় নৈশ প্রহরীকে পিটিয়ে আহত করেছে বখাটেরা

[Web-Dorado_Zoom]

মোঃ আব্দুল হান্নান,নাসির নগর,ব্রাহ্মণবাড়িয়াঃ ঘটনাটি ঘটেছে জেলারর নাসির নগর উপজেলার ফান্দাউক যশোদাময়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে।

ঘটনার বিবরনে জানা গেছে, ফান্দাউক গ্রামের মোঃ কালা মিয়ার ছেলে মোঃ মাসুক মিয়া( ২২),মোঃ এলাউছ মিয়ার ছেলে মোঃ নিজাম মিয়া(২০)মোঃ নুরুল হকের ছেলে মোঃ সেবজুল মিয়া(২১),মোঃ কামাল মিয়ার ছেলে মোঃ সোহেল মিয়া (২৩) দীর্ঘদিন যাবৎ স্কুলগামী ছাত্রীদের উত্যক্ত করে আসছে।তাদের কারনে ছাত্রীরা স্কুলে আসতে ভয় পায়। এতে ছাত্রীদের লেখাপড়া ব্যহত হচ্ছে । ৬ নভেম্বর তাদের এ কাজে বাধা দেয় স্কুলের নৈশ প্রহরী মোঃ পলাশ মিয়া।তাতে ক্ষিপ্ত হয়ে তারা পলাশের বাড়িতে গিয়ে পলাশ,তার ছোট বোন মিনা ও স্ত্রী আকলিমা বেগম কে পিটিয়ে আহত করে ।পরে তারা নাসির নগর হাসপাতালে চিকিৎসা গ্রহন করে।স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা পরে বিষয়টি শালীসে বসে সমাধান করে দেয়।আবারো ১৯ জানুয়ারী এভাবে ছাত্রীদের উত্যক্ত করে ওই বখাটেরা।তাতে ও প্রতিবাদ করে পলাশ ।ওই ঘটনায় ক্ষিপ্ত হয় চার বখাটে ।ঘটনার তারিখে পলাশ স্কুলের জন্য চা মিষ্টি আনতে গেলে,  মাছ বাজারের পাশে পলাশকে একা পেয়ে বখাটেদের হাতে থাকা লোহার রড ও  চেইন দিয়ে পলাশকে পিটিয়ে মারাত্বক আহত করে।আহত পলাশ নাসির নগর হাসপাতালে চিকিৎসা শেষে চার বখাটের নামে নাসির নগর থানায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেছে । কতৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা করবে বলে জানায়। মোবাইল ফোনে এ বিষয়ে জানতে চাইলে উক্ত স্কুলের  প্রধান শিক্ষিকা জাহানারা বেগম কে পাওয়া যায়নি।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares