Main Menu

কসবায় জঙ্গল থেকে গৃহ বধুর লাশ উদ্ধার

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি কসবা (ব্রাহ্মণবাড়িয়া) থেকে খ.ম.হারুনুর রশীদ ঢালী :: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউপির রাণীয়ারা এলাকার জঙ্গল থেকে এক গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকাল ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানা যায়, কুটি ইউপির রাণীয়ারা গ্রামের দুবাই প্রবাসী অলি উল্লা ভুইয়ার স্ত্রী তিন সন্তানের জননী পারভিন আক্তার (৩০) কে গত রবিবার রাতে কোন এক সময় তাকে ঘর থেকে নিয়ে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়। সোমবার সকালে স্থানীয়রা রাণীয়ারা গ্রামের পুকুর পাড়ের বাশঁ জারের জঙ্গলে পারভিন আক্তারের রক্তমাখা জামা-কাপড়  ও পা বাধা দেখতে পেয়ে থানায় খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে পারভিন আক্তারকে জঙ্গলে কিছু আলামত জব্দ করে। পুলিশ স্থানীয়দের সহযোগিতায় পারভিনের লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
কসবা  থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো.মাঈন উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে আমাদের প্রতিনিধিকে বলেন, এইটি পরিকল্পিত হত্যা কান্ড। হত্যার ব্যাপারে জিজ্ঞাবাদের জন্য একজনকে  থানায় আনা হয়েছে।  তবে ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।  মামলার তদন্তকারী কর্মকর্তা এ্স আই মুজিবুর রহমান(১) জানান, তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে  প্রতিয়মান হয়েছে। ধষর্ণের কিছু আলামত জব্দ করা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares