Main Menu

হরতালে আখাউড়ায় কৃষকদলের মিছিল

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি:: ২০ দলের ডাকা সকাল সন্ধ্যা হরতালের সমর্থনে আখাউড়ায় দফায় দফায় মিছিল হয়েছে। কৃষকদলের কেন্দ্রীয় নেতা নাছির উদ্দিন হাজারির নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে এসব মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলার নয়াদিল, মোগড়া এবং বাইপাস এলাকায় হরতালের সমর্থনে অনুষ্ঠিত এসব মিছিল শেষে নাসির উদ্দিন হাজারি বক্তব্য রাখেন।
এসময় তিনি বলেন, এই সরকার এতই সৈরাচার হয়েছে যে তাদের দেখে এরশাদ সাহেবও লজ্জ্বা পায়। কৃষক দলের সভাপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের আটকে রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। তিনি বলেন, পুরো জাতীর সাথে কসবা-আখাউড়ার মানুষও এই সরকারের বিপক্ষে রাস্তায় থাকবে। যতদিন এই সরকারের বিদায় না হবে বাংলার মানুষ রাজপথ ছাড়বেনা।
এসময় উপজেলা বিএনপি নেতা আবুল ফারুক বকুল, আমদাজ হোসেন বাবু,উপজেলা ছাত্রদলের নেতা লুৎফুর আমিন, শেখ সারোয়ার, বিল্লাল হোসেন, মো.জাকির হোসেন, ইয়াছিন, মো.রাসেল, সোহাগ মিয়া, সজিজ ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares