Main Menu

স্বাক্ষ্য দেয়ায় লাশ হল লুদা ?

[Web-Dorado_Zoom]


ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের পূর্বভাগ গ্রামে বুধবার সকালে এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে। ৪ সন্তানের জনক নিহত কৃষকের নাম মোঃ লুদা মিয়া (৪০)। পুলিশ ও এলাকাবাসী জানায়, একই গ্রামের মোঃ মহরম আলীর ছেলে মোঃ আসকির মিয়া (৪০)লুদা মিয়ার সামনে ইট ভাটায় শ্রমিক সরবরাহ করবে বলে হবিগঞ্জের লাখাই উপজেলার মুরকড়ি ইউ,পি চেয়ারম্যান মোঃ লিয়াকত মিয়ার কাছ থেকে নগদ ৪ লক্ষ ৭০ হাজার টাকা নেয়। টাকা নিয়ে শ্রমিক সরবরাহ করেনি এমনকি টাকাও ফেরত দেয়নি আকসির। এ বিষয়ে কিছু দিন পূর্বে পূর্বভাগ গ্রামে এক শালিস বৈঠক বসে। শালিসে লুদা মিয়া স্বাক্ষ্য দেয়। এ ঘটনার জেরে বুধবার সকাল নয়টায় লুদা মিয়াকে বাশের লাঠি দিয়ে পিটিয়ে আহত করে আকসির ও তার লোকজন। লাঠির আঘাতে ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে মাটিতে পরে যায় লুদা মিয়া। আহত অবস্থা তাকে নাসিরনগর হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares