Main Menu

বিজয়নগরে প্রাথমিক শিক্ষা সপ্তাহে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রাথমিক শিক্ষা সপ্তাহ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে একটি র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা শিক্ষা কর্মকর্তা হারুনুর রশিদের সভাপতিত্বে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা দীজেন্দ্র ভট্টাচার্য্যরে পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট তানভীর ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নেছা টুনি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস সরকার, সাংবাদিক শামসুল ইসলাম লিটন, যুবলীগ নেতা আবুল কালাম আজাদ আকাশ, সার্টিফিকেট সহকারী মনির হোসেন প্রমুখ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares