Main Menu

বৃহস্পতিবার দেশব্যাপী হরতাল: স্বতঃস্ফূর্তভাবে পালনের জন্য জেলা বিএনপির আহবান

[Web-Dorado_Zoom]

টানা অবরোধের মধ্যেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা রিয়াজ রহমানকে গুলির প্রতিবাদে বৃহস্পতিবার বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত  দেশব্যাপী ১২ ঘণ্টার সর্বাত্মক হরতাল ডেকেছে ২০ দলীয় জোট।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন (জহির) এক বিবৃতিতে জানান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, ও সাবেক প্রতিমন্ত্রী রিয়াজ রহমানকে রাজধানীর গুলশানে সন্ত্রাসীদের কর্তৃক গুলি করে গুরুতর আহত করার প্রতিবাদে এই হরতাল আহবান করা হয়েছে।

বিবৃতিতে দেশের মানুষের জানমালের নিরাপত্তা বিধানের জন্য ২০ দলীয় জোটের ডাকা আগামীকাল বূহস্পতিবারের হরতাল এবং চলমান অবরোধ কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে পালনের জন্য ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন (জহির)। তিনি আরো জানিয়েছেন বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত দেশব্যাপী অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।প্রেস বিজ্ঞপ্তি






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares