Main Menu

আখাউড়া স্থল শুল্ক স্টেশনের কর্মকর্তার কাছে অস্ত্র কেনার টাকা চেয়ে ফোন

[Web-Dorado_Zoom]


আখাউড়া স্থ’ল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মো: লুৎফুর রহমানের কাছে অস্ত্র কেনার টাকা চেয়ে ফোন করেছে এক অজ্ঞাত দুর্বৃত্ত। গত রোববার বিকাল ৪.১৫ মিনিটে বাংলালিঙ্কের (০১৯৮০৪০৯৪১৯) নম্বর থেকে তার মোবাইল নম্বরে ফোন করা হয়। এসময় ফোনের অপর প্রাপ্ত থেকে নিজেকে জনযুদ্ধের একজন নেতা পরিচয় দিয়ে ওই কর্মকর্তার কাছে অস্ত্র কেনার জন্য মোটা অংকের টাকা দাবী করা হয়। টাকা না দিলে তাকে উঠিয়ে নিয়ে গিয়ে টাকা আদায় করার হুমকি দেয়া হয়। এ ঘটনায় মো: লুৎফুর রহমান বাদী হয়ে ওই দিন আখাউড়া থানায় একটি সাধারণ ডাইরী করেছেন। ডাইরী নং ৩৮৯।
মো: লুৎফুর রহমান জানান ওই ফোন কল পাবার পর থেকে তিনি আতঙ্কে ভোগছেন।
এ ব্যপারে যোগাযোগ করা হলে আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো: মফিজ উদ্দিন বলেন, এ বিষয়ে তদন্ত চলছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares