Main Menu

গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

[Web-Dorado_Zoom]

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ, জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট সফিকুল ইসলাম ও গোলাম সারোয়ার খোকন সহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের মুক্তির দাবিতে জেলা বিএনপির এক বিক্ষোভ মিছিলের আয়োজন করে। বেলা ১২টায় মিছিলটি রেলগেইট চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের কালিবাড়ি চত্বর এসে সমাবেশে মিলিত হয়। জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন (জহির)। তিনি বলেন, অবিলম্বে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপার্সনের উপদেষ্টা সমশের মুবিন চৌধুরী,  জেলা বিএনপির সহ সভাপতি এডঃ সফিকুল ইসলাম ও এডঃ গোলাম সারোয়ার খোকনসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের মুক্তি দিতে হবে। বাসায় বাসায় পুলিশি তল্লাসীর নামে ঘরে ঢুকে নিরিহ মা-বোনদের সাথে চরম দুর্ব্যবহার ও অকথ্য ভাষায় গালাগালি করে এলাকায় এলাকায় আতঙ্ক সৃষ্টি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অনতিবিলম্বে হয়রানি বন্ধ করা না হলে আন্দোলনের মাধ্যমে সমুচিত জবাব দেওয়া হবে। সভায় আরো বক্তব্য রাখেন জেলা যুবদলের আহবায়ক হাজী মোঃ মনির হোসেন, জেলা ছাত্রদল সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ প্রমুখ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares