রেললাইন উপড়ে ফেলেছে অবরোধকারীরা ?!
[Web-Dorado_Zoom]

বৃহস্পতিবার সকাল থেকেই সংবাদকর্মীদের মাঝে একটি তথ্য ঘুরপাক খেতে থাকে আখাউড়া-ভাতশালা এলাকায় রেললাইন উপড়ে ফেলেছে অবরোধকারীরা। ফলে রেল চলাচল বন্ধ রয়েছে। এ খবরে আখাউড়া জংশন রেলওয়ে পুলিশের সাথে যোগাযোগ করলে তারা জানায়, আখাউড়া তিতাস সেতুর দক্ষিণপাশে রেললাইনের একটি সংযোগের লোহার দন্ড (নাট/বল্টু) খুলে যায়। পরে মেরামতকারীরা এটা মেরামত করে। এর ফলে রেলগাড়ি চলাচলে কোন বিঘ্নতার সৃষ্টি হয়নি। এটা কোন নাশকতা নয় বলেও জানায় রেলওয়ে পুলিশ। তবে নাম প্রকাশে অনিচ্ছুক অন্য একটি সূত্র জানায়, এটি নাশকতা হতে পারে এবং এ জন্য এ পথে চলাচলকারী সকল ট্রেন এই স্থানে স্বল্প গতিতে চলাচলের নির্দেশনা দেয়া হয়েছে।
« শিক্ষক বটে ! দিনে পিটিয়ে রাতে ক্ষমা (Previous News)
(Next News) রেললাইন উপড়ে ফেলেছে অবরোধকারীরা ?! »



















