Main Menu

দুঃখী মানুষের কষ্ট লাগবে সকলে এগিয়ে আসুন- পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার)

[Web-Dorado_Zoom]

গতকাল সোমবার রাত ৮টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কাজিপাড়ার মালিবাগে শতাধিক দুঃস্থ শীতার্তদের মাঝে জেলা পুলিশের কল্যাণ তহবিলের পক্ষ থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণকালে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার) বলেন, দুঃখী মানুষের কষ্ট লাগবে সকলে এগিয়ে আসুন। তিনি আরো বলেন, এই শীতে যেন কেউ কষ্ট না করে সেই ব্যাপারে সকলের ভূমিকা রাখার প্রয়োজন। তাই আমাদের সকলের উচিত মানুষের সুখে দুঃখে একে অপরের পাশে দাড়ানো। আমরা আমাদের জেলা পুলিশের কল্যাণ তহবিল থেকে এই শীতবস্ত্র বিতরণ করছি এবং এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডিএসবি) মাহবুবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস, সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তফা কামাল পাশা, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব এডঃ লোকমান হোসেন এপিপি প্রমুখ।প্রেস বিজ্ঞপ্তি






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares