Main Menu

সরাইলে সড়কের ফলক উম্মোচন

[Web-Dorado_Zoom]

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃসরাইলে নবনির্মিত পাকা একটি সড়কের ফলক উম্মোচন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইসচেয়ারম্যান এডভোকেট জিয়াউল হক মৃধা। গত রোববার দুপুরে উপজেলার আঁখিতারা গ্রামে তিনি গন্যমান্য লোকদের নিয়ে এ ফলক উম্মোচন করেছেন। স্থানীয় এলজিইডি অফিস সূত্রে জানা যায়, সম্প্রতি এমপি’র চেষ্টায় ও উপজেলা প্রকৌশলীর দফতরের ব্যবস্থাপনায় আঁখিতারা সার্কোলার রোড হইতে তিয়োরকোনা পর্যন্ত সড়কটি নির্মান ও পাকাকরনের কাজ সমাপ্ত হয়েছে। ৫২০ মিটার দৈর্ঘ্য এ সড়কটি নির্মান করা ছিল ওই এলাকার জনগনের দীর্ঘদিনের দাবী। পাকা সড়ক পেয়ে তারা এখন দারুন খুশি। গত রোববার দুপুরে এমপি আনুষ্ঠানিক ভাবে ওই সড়কের ফলক উম্মোচন করে মোনাজাত করেছেন। এ সময় জাতীয় পার্টির স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares