Main Menu

নাসির নগরে ছাত্রলীগের ৬৭ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত

[Web-Dorado_Zoom]

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর, ব্রাক্ষণবাড়িয়াঃ ৫ জানুয়ারী রোজ সোমবার । ৬৭তম প্রতিষ্টা বার্ষিকী পালন করেছে নাসির নগর উপজেলা ছাত্রলীগ। এ উপলক্ষে এক বিশাল র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক  প্রদক্ষিন শেষে নাসির নগর উপজেলা পরিষদ মিলনায়তনে  আলোচনা সভায মিলিত হন। উপজেলা ছাত্রলীগ সভাপতি নাসির উদ্দিন রানার সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অথিতি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ শেখ মোঃ রাফি উদ্দিন,বিশেষ অথিতি ছিলেন নাসির নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম মনিরুজ্জামান সরকার,সাবেক উপজেলা চেয়ারম্যান লেঃ অবঃমোঃ গোলাম নুর,উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জনকুমার দেব,সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি ও  নাসির নগর সদর চেয়ারম্যান শেখ মোঃ আব্দুল আহাদ,বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগ সভাপতি মোঃ বশীর আল হেলাল,মোঃআসাদুজ্জামান চৌধুরী,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম বেলায়েত। বক্তারা বি এন পির যুগ্ন মহাসচিব তারেক জিয়াকে কুলাঙ্গার আখ্যা দিয়ে বলেন,বি এন পি নেত্রী বেগম খালেদা জিয়া ৫ জানুয়ারী দেশে অরাজকতা সৃষ্টি করতে চেয়ে ছিল কিন্তু পারেনি ॥ব্যর্থ হয়ে বলছে তাকে গৃহ বন্ধী করে রাখা হযেছে। কেউ তাকে গৃহ বন্ধী করেনি।সে নিজেই নিজে গৃহে বন্ধী হয়ে আরাম করছে,খাচ্ছে,ঘুমাচ্ছে।প্রতিষ্টা বার্ষিকী অনুষ্টানে উপজেলার ১৩ টি ইউনিয়ন ছাত্রলীগ নেতাকর্মী সহ আওয়ামীলীগ,যুবলীগ,কৃষকলীগ,শ্রমিকলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিল।ছাত্রলীগের প্রতিষ্টা বার্ষিকী পালনের মাধ্যমে উপজেলা ছাত্রলীগের মাঝে ব্যাপক প্রাণ চাঞ্চল্য দেখা গেছে। অনুষ্টান পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগ নেতা অমর কুমার ভট্টাচার্য (সুমন)






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares