দুঃস্থ শীতার্ত মানুষের সহযোগিতায় বিত্তবানদের এগিয়ে আসা উচিত– পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান
[Web-Dorado_Zoom]
ডেস্ক ২৪::শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শীতানগর গ্রামে শতাধিক দুঃস্থ শীতার্তদের মাঝে জেলা পুলিশের পক্ষ থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণকালে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার) বলেন, দুঃস্থ শীতার্ত মানুষের সহযোগিতায় বিত্তবানদের এগিয়ে আসা উচিত। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের পক্ষ থেকে সামান্যতম চেষ্টা করে হচ্ছে। আমরা মানুষের সেবায় সব সময় নিজেদের নিবেদিত রাখতে চাই। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস, সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তফা কামাল পাশা প্রমুখ।
« জেলায় অপরাধ ও আইন শৃংখলা নিয়ন্ত্রনে পুলিশ তৎপর থাকায় পুলিশ সুপার মহোদয় সন্তুষ্টি জ্ঞাপন (Previous News)
(Next News) বিজয়নগরে ঈদ-ই-মিলাদুন্নবী পালন নিয়ে তবলীগ জামাত ও আহলে সুন্নাতের মধ্যে সংঘর্ষ: ৩০ জন আহত »



















