Main Menu

December, 2014

 

“স্কুল ডায়েরী’০৭” এর উদ্যেগে শীত বস্ত্র বিতরন

শৈশবই আজীবন বন্ধুত্বের উৎস এই শ্লোগানে ব্রাহ্মণবাড়িয়া জেলার ২০০৭ সালের এস.এস.সি ব্যাচের ছাত্রছাত্রীদের দ্বারা পরিচালিত সংগঠন “স্কুল ডায়েরী’০৭” এর উদ্যেগে গত বৃহস্পতিবার রাতে শহরের রেলষ্টেশন টি.এ.রোড, কৃমারশীল মোড় ও সদর হাসাতালে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয়ের সহকারী সচিব মোঃ নজরুল ইসলাম এবং অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক অশোক চক্রবর্তী প্রমুখ।


কসবা-কুটির খবিরের হাতে নিরহ মানুষের কোটি টাকা!!

খ.ম.হারুনুর রশীদ ঢালী, কসবা প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা কুটি ইউপির ভৈরব নগরের পিতা মৃতু মোঃগণি মিয়ার পুত্র খবির আহাম্মদ(প্রকাশ প্রবাসে কবীর) কসবা,মুরাদনগর,নবীনগর ,ঢাকাসহ নিরহ মানুষকেকে বিদেশের নেওয়ার নামে বিভিন্ন ভাবে প্রতারণা করে প্রায় কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার গ্রাম্য বিচারে আদায়ের ভুক্তভোগিদের আয়োজনে এক শালিশী সভা মানিকনগর আল-ফারুক কিন্ডার গার্টেন এন্ড স্কুলে গত বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত হয়। গ্রাম্য সর্দার মোঃ সুরুজ মিয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কুটি ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদের,বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আইয়ুব আলী ভূইয়া,আব্দু রৌফ মেম্বার প্রমুখ। শালিশী সভায় পাওনাদারদেও মধ্যে বক্তব্য রাখেন কুটিRead More


বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দের নিকট আলহাজ্ব হাফিজুর মোল্লা কচির কৃতজ্ঞতা প্রকাশ

২২ ডিসেম্বর সোমবার ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে জেলা বিএনপির সভাপতি নির্বাচিত করায় জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও সাবেক সফল পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি এক বিবৃতিতে বিএনপির জাতীয় নেতৃবৃন্দ, সম্মানিত কাউন্সিলরবৃন্দ ও বিএনপির সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক, শুভাকাংখী ও শুভানুধ্যায়ীদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ ও ব্রাহ্মণবাড়িয়াবাসীর নিকট এই গুরুদায়িত্ব পালনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।


বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দের নিকট আলহাজ্ব হাফিজুর মোল্লা কচির কৃতজ্ঞতা প্রকাশ

২২ ডিসেম্বর সোমবার ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে জেলা বিএনপির সভাপতি নির্বাচিত করায় জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও সাবেক সফল পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি এক বিবৃতিতে বিএনপির জাতীয় নেতৃবৃন্দ, সম্মানিত কাউন্সিলরবৃন্দ ও বিএনপির সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক, শুভাকাংখী ও শুভানুধ্যায়ীদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ ও ব্রাহ্মণবাড়িয়াবাসীর নিকট এই গুরুদায়িত্ব পালনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।


জেলা বিএনপির নব নির্বাচিত কমিটিকে সদর উপজেলা যুবদলের অভিনন্দন

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নব নির্বাচিত সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি, সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল,  সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন, যুগ্ম সম্পাদক (১) এডঃ আনিছুর রহমান মঞ্জু, সাংগঠনিক সম্পাদক হাজী সিরাজুল ইসলামকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন সদর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক এডঃ আব্দুর রহিম গোলাপ ও সদস্য মোঃ বুলবুল আহমেদ মুসা সহ সকল যুগ্ম আহবায়ক এবং অন্যান্য সদস্যবৃন্দ। এক বিবৃতিতে সদর উপজেলা যুবদল নেতৃবৃন্দ জেলা বিএনপির নব নির্বাচিত কমিটির নেতৃত্বে জেলা বিএনপি তৃণমূল পর্যায়ে শক্তিশালী ও সুসংগঠিত হওয়ার মাধ্যমে বর্তমান অবৈধ সরকার পতনে বলিষ্ঠRead More


ব্রাহ্মণবাড়িয়ায় ১১০ বোতল ফেন্সিডিল উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় ১১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ঢাকাগামী চট্টগ্রাম মেইল ট্রেনে অভিযান পরিচালনা চালিয়ে এই ফেন্সিডিল উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ নাজিম উদ্দীন আল আজাদের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।র‌্যাব জানায়, জব্দকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ৫৫ হাজার টাকা।এ ঘটনায় আখাউড়া রেলওয়ে থানায়  মামলা হয়েছে।


ব্রাহ্মণবাড়িয়ায় ১-৩ জানুয়ারি কালজয়ী কথাসাহিত্যিক অদ্বৈত মল্লবর্মণ স্মরণে অদ্বৈত মেলা অনুষ্ঠিত হবে

আগামী ১-৩ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় বাংলা ভাষার অমর কথাশিল্পী অদ্বৈত মল্লবর্মণের জন্মদিন উপলক্ষে তিনদিন ব্যাপী অদ্বৈত মেলার আয়োজন করবে তিতাস আবৃত্তি সংগঠন। ১ জানুয়ারি সকাল ১০ টায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এ মেলার উদ্বোধন করবেন বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট লেখক র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। প্রধান অতিথি থাকবেন ভারতের ত্রিপুরা রাজ্যের তথ্য সংস্কৃতিমন্ত্রী শ্রী ভানুলাল সাহা। পাক্ষিক মত ও পথ এর সহায়তায় এ মেলায় কর্মসূচীর মধ্যে থাকবে উদ্বোধন, আনন্দ শোভাযাত্রা, লাঠিখেলা, অদ্বৈত জন্মভিটায় পুষ্পস্তবক অর্পণ, লোকগান, লোকনৃত্য, বাউল সঙ্গীত, কবিতা ও ছড়া পাঠ, শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক প্রতিযোগীতা, আবৃত্তি, অদ্বৈতRead More


কসবায় সাবেক ইউপি চেয়ারম্যান সহ ৭জনের বিরুদ্ধে দূনীতি দমন কমিশনের মামলা

খ.ম.হারুনুর রশীদ ঢালী, প্রতিনিধি, কসবা,ব্রাহ্মণবাড়িয়া::  ব্রাহ্মনবাড়িয়ার কসবা উপজেলার শিক্ষা সদন বায়েক উচ্চ বিদ্যালয়ের মাঠ ভরাটের অনুকুলে গ্রামীন অবকাঠামো সংস্কার(কাবিখা) কর্মসূচির আওতায় ১৭.০০০ মেঃ টন গম আত্বসাত করার দায়ে বায়েক ইউপির সাবেক চেয়ারম্যান মনিরুল হক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৈয়দ আরিফুল হকসহ ৭ জনের বিরুদ্ধে দূনীতি দমন কমিশন কর্তৃক মামলা দায়ের করা হয়েছে।  (কসবা থানা মামলা নং ৪৩)। গত ২৪ ডিসেম্বর (২০১৪ ইং) বুধবার রাতে দূনীতি দমন কমিশন সম্মলিত জেলা কার্যালয় কুমিল্লার উপ-সহকারী পরিচালক মোঃ হুমায়ন কবীর বাদী হয়ে কসবা থানায় এই মামলা দায়ের করেন। মামলায় সৈয়দ আরিফুল হক কসবাRead More


কসবায় সাবেক ইউপি চেয়ারম্যান সহ ৭জনের বিরুদ্ধে দূনীতি দমন কমিশনের মামলা

খ.ম.হারুনুর রশীদ ঢালী, প্রতিনিধি, কসবা,ব্রাহ্মণবাড়িয়া::  ব্রাহ্মনবাড়িয়ার কসবা উপজেলার শিক্ষা সদন বায়েক উচ্চ বিদ্যালয়ের মাঠ ভরাটের অনুকুলে গ্রামীন অবকাঠামো সংস্কার(কাবিখা) কর্মসূচির আওতায় ১৭.০০০ মেঃ টন গম আত্বসাত করার দায়ে বায়েক ইউপির সাবেক চেয়ারম্যান মনিরুল হক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৈয়দ আরিফুল হকসহ ৭ জনের বিরুদ্ধে দূনীতি দমন কমিশন কর্তৃক মামলা দায়ের করা হয়েছে।  (কসবা থানা মামলা নং ৪৩)।গত ২৪ ডিসেম্বর (২০১৪ ইং) বুধবার রাতে দূনীতি দমন কমিশন সম্মলিত জেলা কার্যালয় কুমিল্লার উপ-সহকারী পরিচালক মোঃ হুমায়ন কবীর বাদী হয়ে কসবা থানায় এই মামলা দায়ের করেন। মামলায় সৈয়দ আরিফুল হক কসবা উপজেলাRead More


আগামী শুক্রবার জেলা বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল

বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঢাকার বকসীবাজার মাদ্রাসা মাঠে স্থাপিত আদালতে জিয়া অর্ফানেস ও জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট মামলায় হাজিরা শেষে ফেরার পথে তার গাড়ি বহরে হামলার প্রতিবাদে আগামী শুক্রবার সকাল ১০টায় শহরের রেলগেইট চত্বর থেকে জেলা বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হইবে। উক্ত বিক্ষোভ মিছিল কর্মসূচীকে সফল করার জন্য দলের সর্বস্তরের নেতৃবন্দকে উপস্থিত হয়ে কর্মসূচীকে সর্বাত্মকভাবে সফল করার জন্য উদ্বাত্ত আহবান জানান জেলা বিএনপির নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন (জহির)।প্রেস বিজ্ঞপ্তি


This site is protected by wp-copyrightpro.com