Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় ১১০ বোতল ফেন্সিডিল উদ্ধার

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ায় ১১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ঢাকাগামী চট্টগ্রাম মেইল ট্রেনে অভিযান পরিচালনা চালিয়ে এই ফেন্সিডিল উদ্ধার করা হয়।


গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ নাজিম উদ্দীন আল আজাদের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।র‌্যাব জানায়, জব্দকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ৫৫ হাজার টাকা।এ ঘটনায় আখাউড়া রেলওয়ে থানায়  মামলা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares