Main Menu

October, 2014

 

সরাইলে জামাতের বিক্ষোভ মিছিল থেকে দুই নেতা কর্মী গ্রেপ্তার; ০৪ পুলিশ আহত

মোহাম্মদ মাসুদ,সরাইল প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা জামাতে ইসলামির বিক্ষোভ মিছিল থেকে দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বাদ আসর উপজেলা শহরের স্থানীয় অন্নদা স্কুলের মোড় থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বুধবার মানবতাবিরোধী অপরাধের দায়ে জামাতে ইসলামির আমির মতিউর রহমান নিজামীর রায় ঘোষনার কথা। এর প্রতিবাদে উপজেলা জামায়াতে ইসলামের আমির ও রোকন মাওলানা কুতুব উদ্দিন ও সেক্রেটারি মো.এনাম খাঁর নেতৃত্বে উপজেলা শহরের প্রধান মসজিদ (হাটখোলা জামে সমজিদ থেকে গতকাল (মঙ্গলবার) বাদ আসর একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল থেকে সরকারের বিরুদ্ধে নানা শ্লোগান দেওয়াRead More


সরাইলে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

মোহাম্মদ মাসুদ ,সরাইল প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অজ্ঞাত এক যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সরাইলের কুট্রাপাড়ার শ্রীডুবা এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, গত মঙ্গলবার রাতের যে কোন সময় ওই যুবককে শ্বাসরোধ করে হত্যার পর গোপনে লাশ ফেলে গেছে দূর্বৃত্তরা। সকালে স্থানীয় লোকজন মহাসড়কের পাশে নূরুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা সংলগ্ন খালে উলঙ্গ অবস্থায় যুবকের মৃত দেহ পড়ে থাকতে দেখেন। স্থানীয়দের ধারনা যুবকটি সিএনজি চালিত অটোরিক্সার চালক হতে পারে। তাকে হত্যা করে সিএনজিটি ছিনতাই করা হয়েছে। তার গলায় শক্তভাবেRead More


সরাইলে মাদরাসা ছাত্র জুনাঈদের খুনী চক্র চিহ্নিত গ্রেপ্তারকৃত ছানার খুনের দায় স্বীকার

মোহাম্মদ মাুসদ : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদরাসা ছাত্র জুনাঈদ (১২) কে অপহরনের পর হত্যার ঘটনার প্রায় দুই মাস পর ওই খুনী চক্রকে চিহ্নিত করেছে ডিবি পুলিশ। গত সোমবার গভীর রাতে এ ঘটনার সাথে জড়িত টিঘর গ্রামের বাসিন্ধা আইয়ুব আলীর ছেলে ছানা উল্লাহ (৩৫) কে সরাইল সদর থেকে গ্রেপ্তার করেছে মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মঈনুর রহমান। অপহরন ও খুনের সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে ছানা উল্লাহ। ডিবি পুলিশ ও জুনাঈদের পারিবারিক সূত্রে জানা যায়, অপহরন ও খুনের সাথে জড়িত ছানা জুনাঈদের প্রতিবেশী। সে পেশায় একজনRead More


নাসিরনগর থানা পুলিশের হাতে তিনদিনে বিভিন্ন অপরাধী গ্রেপ্তার

মোঃ আব্দুল হান্নান; প্রতিনিধি,নাসিরনগর :: জেলার নাসির নগর থানা পুলিশ তিন দিনে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে দাঙ্গাবাজ, সাজাপ্রাপ্ত আসামী,কুখ্যাত ডাকাত,খুনী, মাদক বিক্রেতা ও সেবনকারী সহ বিভিন্ন অপরাধীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।পুলিশের এস আই মোঃ নুরুন্নবী গোর্কন ইউনিয়নের নুরপুর গ্রামে অভিজান চালিয়ে প্রায় ৫০ লিটার চোলাই মদ সহ মাদক সেবনের দায়ে মোঃ কাছম আলী(৫০) মোঃবিল্লাল মিয়া (২৮)ও মোঃসেরু মিয়া(২৫) কে গ্রেপ্তার করেছে।সকাল সাড়ে দশটায় গোপন সংবাদের ভিত্তিতে এ এস আই মোঃরনিসোরে(রানা)কনস্টেবল মোঃ জুয়েল মিয়াকে সাথে নিয়ে কুন্ডা সংস্থা ব্রীজের উপর থেকে ৪ কেজি গাঁজা সহ আখাউড়া থানার আহাম্ম্দাবাদ গ্রামের মোঃফুল মিয়ারRead More


আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সিরাজুল হকের ১২তম মৃত্যুবার্ষিকী :: কসবায় দোয়া ও শোকসভা অনুষ্ঠিত

খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রতিনিধি :: জাতির জনক বঙ্গবন্ধুর হত্যা মামলার প্রধান কৌসুলী,প্রখ্যাত আইনজীবী,মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য,বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর সাবেক সাংসদ সিরাজুল হকের ১২তম মৃত্যুবার্ষিকী (২৮ অক্টোবর) মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত হয়। মরহুম এডভোকেট সিরাজুল হক(বাচ্চু মিয়া) ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) নির্বাচনী এলাকার সাংসদ আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের পিতা। এ উপলক্ষে কসবা উপজেলা পরিষদের উদ্যোগে দোয়া ও শোকসভার আয়োজন করেছে। বিকালে কসবা উপজেলা মার্কেট চত্বরে অনুষ্ঠিতব্য শোক সভায় কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আনিসুল হক ভুইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকRead More


অ্যাডভোকেট সিরাজুল হকের ১২ তম মৃত্যুবার্ষিকী

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কৃতি সন্তান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সাবেক সদস্য, সাবেক এম.পি অ্যাডভোকেট সিরাজুল  হকের ১২ তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার। এ উপলক্ষে কসবা ও আখাউড়া উপজেলায়  মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার বিকেলে কসবা উপজেলা মার্কেট চত্বরে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন মরহুমের ছেলে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এম.পি।এছাড়া আখাউড়ায় পৌর আওয়ামীলীগ এবং পৌর মেয়র তাকজিল খলিফা কাজলের উদ্যোগে উপজেলার সকল মসজিদ, মন্দির ও মাজারে মিলাদ এবং বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।উল্লেখ্য অ্যাডভোকেট সিরাজুল হক ১৯২৫ সালে ব্রাহ্মণবাড়িয়ারRead More


যাত্রীবাহী বাস উল্টে ২৫ জন আহত

সোমবার বিকেল ৫ টায় ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড়ে যাত্রীবাহী বাস উল্টে পড়ে ২৫ যাত্রী আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় আসা রয়েল পরিবহণের একটি যাত্রীবাহী বাস বিশ্বরোড মোড়ে একটি রিক্সাকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। এতে ২৫ যাত্রী আহত হয়েছে। দূঘটনার পর আধাঘন্টা যান চলাচল বন্ধ থাকে । আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বিশ্বরোড ফাড়ির ট্রাফিক সার্জেন্ট নূর জানান, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


বীরমুক্তিযোদ্ধা শাহাজাহান ভূইয়া এর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা গ্রামের বীরমুক্তিযোদ্ধা মোঃ শাহাজাহান ভূইয়া ২৬/১০/১৪ ই্রং: রোজ রবিবার সময় রাত ১২.৫০ ঘটিকার সময় ৬৫ বছর বয়সে রোগজনিত কারণে তার শ্বশুর বাড়ি আখাউড়া নূরপুর গ্রামে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ——— রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, আত্মীয়স্বজনসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। সোমবার যোহর নামাজে পর মরহুমের নামাজের জানাজা কোড্ডা কবর স্থানের জানাজা মাঠে অনুষ্ঠিত হয়। নামাজের জানাজায় প্রশাসনিক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধাগণ সহ মুসল্লীগণ অংশগ্রহণ করেন। নামাজের জানাজা শেষে রাষ্ট্রের পক্ষ থেকে সদর উপজেলা সমাজ সেবার ফিল্ড অফিসার মোঃ নুরুল ইসলাম চৌধুরী এবং উপজেলা কমান্ডের পক্ষ থেকেRead More


সরাইলে মাদরাসা ছাত্র জুনাঈদের খুনী চক্র চিহ্নিত ,গ্রেপ্তার এক ,খুনের দায় স্বীকার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদরাসা ছাত্র জুনাঈদ (১২) কে অপহরনের পর হত্যার ঘটনার প্রায় দুই মাস পর ওই খুনী চক্রকে চিহ্নিত করেছে ডিবি পুলিশ। গত সোমবার গভীর রাতে এ ঘটনার সাথে জড়িত টিঘর গ্রামের বাসিন্ধা আইয়ুব আলীর ছেলে ছানাউল্লাহ (৩৫) কে সরাইল সদর থেকে গ্রেপ্তার করেছে মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মঈনুর রহমান। অপহরন ও খুনের সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে ছানা উল্লাহ। ডিবি পুলিশ ও জুনাঈদের পারিবারিক সূত্রে জানা যায়, অপহরন ও খুনের সাথে জড়িত ছানা জুনাঈদের প্রতিবেশী। সে পেশায় একজন রাজমিস্ত্রী। ঘটনার সাথে জড়িতRead More


স্ত্রী ও সন্তানের অধিকার পেতে প্রেমিকার আদালতে মামলা : প্রেমিক পলাতক

নবীনগর উপজেলার বড়িকান্দি গ্রামে এক প্রেমিকা স্ত্রীর অধিকার ও সন্তানের পিতৃ পরিচয় আদায়ে অবশেষে গত (২১/১০) মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। মামলা নং-সিআর-২৪০/১৪। মামলার পর থেকে পলাতক রয়েছে ওই অভিযুক্ত প্রেমিক। ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।মামলা ও পরিবার সূত্রে জানা যায়, বড়িকান্দি গ্রামের জনৈক এক দরিদ্র কৃষকের কন্যার সাথে একই গ্রামের মালন মিয়ার ছেলে তহিরুজ্জামান বাবুর দীর্ঘদিন যাবৎ মন দেয়া নেয়া চলছিল। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই প্রতারক প্রেমিক তার সাথে দৈহিক সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে মেয়েটি অন্ত:সত্বা হয়ে পড়ে। তখন প্রেমিক তহিরুজ্জামানকেRead More


This site is protected by wp-copyrightpro.com