Main Menu

নাসিরনগর থানা পুলিশের হাতে তিনদিনে বিভিন্ন অপরাধী গ্রেপ্তার

[Web-Dorado_Zoom]

মোঃ আব্দুল হান্নান; প্রতিনিধি,নাসিরনগর :: জেলার নাসির নগর থানা পুলিশ তিন দিনে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে দাঙ্গাবাজ, সাজাপ্রাপ্ত আসামী,কুখ্যাত ডাকাত,খুনী, মাদক বিক্রেতা ও সেবনকারী সহ বিভিন্ন অপরাধীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।পুলিশের এস আই মোঃ নুরুন্নবী গোর্কন ইউনিয়নের নুরপুর গ্রামে অভিজান চালিয়ে প্রায় ৫০ লিটার চোলাই মদ সহ মাদক সেবনের দায়ে মোঃ কাছম আলী(৫০) মোঃবিল্লাল মিয়া (২৮)ও মোঃসেরু মিয়া(২৫) কে গ্রেপ্তার করেছে।সকাল সাড়ে দশটায় গোপন সংবাদের ভিত্তিতে এ এস আই মোঃরনিসোরে(রানা)কনস্টেবল মোঃ জুয়েল মিয়াকে সাথে নিয়ে কুন্ডা সংস্থা ব্রীজের উপর থেকে ৪ কেজি গাঁজা সহ আখাউড়া থানার আহাম্ম্দাবাদ গ্রামের মোঃফুল মিয়ার ছেলে মোঃ আইয়ুব মিয়া,সরাইল থানার জয়ধরকান্দি গ্রামের মোঃ মনির হোসেন (সুমন)কে গ্রেপ্তার করে।ওই সময়ে অপর মাদক বিক্রেতা নাসিরনগর থানার বাঘী গ্রামের মোঃ আল ইসলাম মিয়া পালিয়ে যেতে সহ্মম হয়।অপরদিকে নাসিরনগর থানা পুলিশের এস আই মোঃ মহিউদ্দিন (সুমন)সদর ইউনিয়নের দাঁতমন্ডল গ্রামের দাঁঙ্গাবাজ ও লাঠিয়াল বাহিনীর সর্দার মোঃ ছুরু রহমানকে গ্রেপ্তার করেছে।পুলিশের এ এস আ্ই মোঃ মিজানুর রহমান গুনিয়াউক ইউনিয়নের চিতনা গ্রামের সাজাপ্রাপ্ত আসামী মোঃ  কুদ্দুস মিয়াকে গ্রেপ্তার করেছে।তাছাড়া ও ডাকাতির প্রস্তুতি কালে হরিপুর গ্রামের  কুখ্যাত ডাকাত মোঃ নুরমিয়ার ছেলে মোঃ টেন্ডল মিয়া(৪৫)ও খান্দুরা গ্রামের মোঃি হরাজ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।খুনের মামলার পলাতক আসামী নুরপুর গ্রামের মোঃ আজিজুর রহমান (জজ)মিয়া,ও বাঘী গ্রামের চুনিলালকে ও গ্রেপ্তার করতে সহ্মম হয়েছে থানা পুলিশ ।নাসির নগর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল কাদের ঘটনার সত্যতা স্বীকার করে তাদের বিভিন্ন মামলায় জেলহাজতে  প্রেরন করেছে বলে জানান।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares