Main Menu

September, 2014

সোমবার ২০ দলের হরতাল

    বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেয়ার প্রতিবাদে আগামী ২২ সেপ্টেম্বর সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন। তিনি জানান, বিচারপতিদের অপসারণ ক্ষমতায় সংসদে ফিরিয়ে নেওয়ার প্রতিবাদে এ হরতাল হবে। বিএনপির এই সকাল-সন্ধ্যা হরতালের ফলে সারাদেশে রোববার ভোর ছ’টা থেকে টানা দু’দিন হরতালের ঘোষণ‍া হয়ে গেলো। কেননা, মানবতাবিরোধী অপরাধে দলের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে ‘আমৃত্যু কারাদণ্ডাদেশ’ দেওয়া প্রতিবাদে গত বুধবার ৪৮ ঘণ্টা হরতালের ঘোষণা দেয়Read More

পবিত্র হজব্রত পালনের জন্য আলী আসিফ গালিবের সৌদি আরব যাত্রা

ব্রাহ্মণবাড়িয়াটোয়েন্টিফোরডটকম এর সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া ক্যাবল ভিশন এর পরিচালক আলী আসিফ গালীব পবিত্র হজব্রত পালনের জন্য গত বৃহস্পতিবার রাতে সৌদি আরবের উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া ত্যাগ করেন। এর শুক্রবার সকাল ৯টায় তিনি সৌদি এয়ারলাইনসের একটি বিমানে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন। সময়ের অভাবে তিনি আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবের সাথে দেখা করতে না পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। তিনি সকলের নিকট দোয়া প্রার্থী।

খালেদা জিয়ার জনসভা জনসমুদ্রে পরিণত হবে.. জেলা বিএনপি

ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে জগদ্দল পাথররূপী সেই সরকার জনগনের ঘাড়ে চেপে বসেছে এই অবৈধ সরকারকে হঠাতে হবে। এজন্যই জনগণকে সম্পৃক্ত করতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগামী ২৩ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় আসছেন। খালেদা জিয়ার এই সমাবেশ জন সমুদ্রে পরিণত হবে। আমরা তৃণমূল পর্যায়ে এমনই সাড়া পাচ্ছি। এটা হবে সর্বকালের স্মরণযোগ্য জনসভা। ব্রাহ্মণবাড়িয়া শহর লোকে লোকারণ্য হয়ে যাবে। গতকাল শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তেন আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব জানালেন জেলা বিএনপি’র ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ। ২৩ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় ২০ দলীয় জোট নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জনসমাবেশের বিভিন্ন দিক তুলে ধরেRead More

বিজয়নগরে প্রতারক আদম ব্যবসায়ী গ্রেফতার

শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কোটি টাকা আত্মসাতকারী প্রতারক আদম ব্যবাসায়ী সমুজ আলীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, ২০১৩ সালে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দুলালপুর গ্রামের মৃত হাফিজ উদ্দিন’র পুত্র সমুজ আলী বিদেশে (সাইপ্রাস) পাঠানোর কথা বলে স্থানীয় জনপ্রতিনিধিরেদ উপস্থিতিতে পার্শ্ববর্তী কালাছড়া গ্রামের ম.প.স. তাবরীজ সরকারের কাছ থেকে ১০ লক্ষ টাকা গ্রহণ করে। পরবর্তীতে বিদেশে পাঠানো নিয়ে নানা টালবাহান শুরু করে। টাকা ফেরত চাইলে গড়িমসি শুরু করে সমুজ আলী। ৭ জুলাই তাবরীজ সরকার ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট এর আদালতে মামলা দায়ের করলে গত ১৮ সেপ্টেম্বর বিজ্ঞ বিচারক মামলার শুনানি শেষে আসামীর বিরুদ্ধে গ্রেফতারীRead More

এ কে খন্দকারের বিরুদ্ধে মানহানি মামলা ডিবি’র ওসিকে তদন্তের নির্দেশ আদালতের

ব্রাহ্মণাবাড়িয়ায় এ কে খন্দকারের বিরুদ্ধে দায়ের হওয়া মানহানি মামলা তদন্ত করে আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের জেলা গোয়েন্দা পুলিশের ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্র্যাট সানজিদ আফরিন দীবার আদালত এ আদেশ প্রদান করেন। গত ১০ সেপ্টেম্বর ওই আদালতে এ কে খন্দকারের বিরুদ্ধে মামলা দায়ের হয়।মামলার বাদী ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহর গ্রামের মুক্তিযোদ্ধা এম এ ইসহাক ভূঁইয়া অভিযোগ করেন, ‘১৯৭১: ভেতরে বাইরে’ বইয়ে মুক্তিযোদ্ধাদের মানহানি করা হয়েছে। এতে বলা হয়েছে ‘মুক্তিযুদ্ধের সময় মুজিব বাহিনীর কিছু সদস্য লুটপাটে নেতৃত্ব দিয়েছেন এবং বাহিনীর বেশিরভাগ সদস্যকে যুদ্ধের সময় ময়দানেRead More

ছাত্রদল নেতা দিদার গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম দিদার (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার দুপুরে শহরের কান্দিপাড়া মহল্লার পাওয়ার হাউজরোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দিদার কান্দিপাড়া মহল্লার পল্টু মিয়ার ছেলে।এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস বলেন, তার বিরুদ্ধে সদর থানায় অপহরন, বিষ্ফোরক ও পুলিশের উপর হামলাসহ ৪টি মামলা রয়েছে। এদিকে ছাত্রদলের অনেক নেতা এ ঘটনাকে আগামী ২৩ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আগমনকে বাধাগ্রস্থ করতে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে এর নিন্দা জানিয়েছেন।

গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জ উপজেলার তালশহর রেলস্টেশনে অভিযানে গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। র‌্যাব সূত্র জানায়,র‌্যাব ১৪-এর ভৈরব ক্যাম্পের অধিনায়ক মেজর এ.জেড.এম সাকিব সিদ্দিকীর নেতৃত্বে র‌্যাব সদস্যরা তালশহর রেল স্টেশন থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার টানপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র মোঃ আবু সিদ্দিক(২৮) কে আটক করে। এবং তার পরিহিত জুতার ভেতর থেকে ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ ব্যাপারে আখাউড়া রেল ওয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে র‌্যাব জানিয়েছে।

হরতাল পালিত হয়নি ॥ জামাত-শিবিরের ১৫ নেতা-কর্মী গ্রেপ্তার

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জামাতের নায়েবে আমীর দেলোয়ার হোসেন সাঈদীর আমৃত্যু কারাদন্ডের প্রতিবাদে জামাতের ডাকা হরতাল ব্রাহ্মণবাড়িয়ায় পালিত হয়নি।হরতালের সমর্থনে ব্রাহ্মণবাড়িয়া শহর এবং শহরতলীর কোথাও জামায়াত-শিবিরের নেতা-কর্মীকে পিকেটিং করতে দেখা যায়নি। শহরের জীবনযাত্রা ছিল অন্যান্য দিনের মতোই স্বাভাবিক। শহরের বিভিন্ন মার্কেটে দোকান পাট খোলা ছিল। স্কুল,কলেজ, অফিস-আদালত খোলা ছিল। ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। শহরের অভ্যন্তরের প্রতিটি রাস্তায় যানবাহন চলাচল করে। তবে কুমিল্লা সিলেট মহাসড়কে দূরপাল্রার যানবাহন চলাচল করতে দেখা যায়নি।এদিকে হরতালে নাশকতার আশঙ্কায় জেলার বিভিন্ন স্থান থেকে ১৫ জন জামায়াত-শিবিরের নেতা-কর্মী-গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোর রাত থেকে সকাল সাড়েRead More

This site is protected by wp-copyrightpro.com