Main Menu

ছাত্রদল নেতা দিদার গ্রেপ্তার

[Web-Dorado_Zoom]


ব্রাহ্মণবাড়িয়ার জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম দিদার (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে শহরের কান্দিপাড়া মহল্লার পাওয়ার হাউজরোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দিদার কান্দিপাড়া মহল্লার পল্টু মিয়ার ছেলে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস বলেন, তার বিরুদ্ধে সদর থানায় অপহরন, বিষ্ফোরক ও পুলিশের উপর হামলাসহ ৪টি মামলা রয়েছে।

এদিকে ছাত্রদলের অনেক নেতা এ ঘটনাকে আগামী ২৩ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আগমনকে বাধাগ্রস্থ করতে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে এর নিন্দা জানিয়েছেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares