Main Menu

September, 2014

নৌকা বাইচ প্রতিযোগিতা চ্যানেল টোয়েন্টিফোর সরাসরি সম্প্রচার করবে

রবিবার ব্রাহ্মনবাড়িয়ার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। উৎসব মূখর পরিবেশে এবার নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এবারই প্রথম বারের মত নৌকা বাইচ প্রতিযোগিতা সরাসরি সম্প্রচার হবে। দেশের শীর্ষ দর্শক নন্দিত জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল–২৪ নৌকা বাইচ সরাসরি সম্প্রচার করবে। সরাসরি সম্প্রচারের জন্য ইতিহমধ্যেই চ্যূানেল টোয়েন্টিফেরের একটি সম্প্রচার দল ব্রাহ্মনবাড়িয়ায় এসে পৌছেছেন। চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার নাহিদ হোসেন এর নেতৃত্বে ও স্টাফ ক্যামেরা পার্সন আনিসুর রহমান আনিস সহ ৬ সদস্যের একটি টিম ব্রাহ্মনবাড়িয়া এসে পৌছেছেন। সরাসরি সম্প্রচারিত নৌকা বাইচ প্রতিযোগিতা দেখার আমন্ত্রন জানিয়েছেন টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার রিয়াজউদ্দিন জামি।

শিবপুরে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ৪২ তম মৃত্যু বার্ষিকী পালিত

শনিবার ৬ সেপ্টেম্বর বিশ্ববিখ্যাত সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ৪২তম মৃত্যু বার্ষিকী। এ উপলক্ষে তাঁর নিজ গ্রাম ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুরে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ  মহাবিদ্যালয় প্রাঙ্গনে ওস্তাদ আলাউদ্দিন খাঁ স্মৃতি সংসদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য এডভোকেট শাহ জিকরুল আহমেদ । প্রধান বক্তা ছিলেন সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল। বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পীরজাদা শহীদুল হারুন,উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম।  ওস্তাদ আলাউদ্দিন খাঁ স্মৃতি সংসদের সভাপতি রানা শামীম রতনের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন ,মহিলা ভাইস চেয়ারম্যান মোছেনাRead More

বিজয়নগরে ট্রাকচাপায় দুইজন নিহত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। শনিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার চান্দুরা নামক স্থানে পাথরবোঝাই ট্রাকের চাপায় দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন চান্দুরা গ্রামের রফু মিয়া (৪০) ও পার্শ্ববর্তী সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের মজিবুর রহমান (৫৫)। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।ঘটনার প্রত্যক্ষদর্শী এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, সিলেট থেকে পাথরবোঝাই একটি ট্রাক আসছিলো। সকাল ছয়টার দিকে মহাসড়কের চান্দুরা এলাকা দিয়ে ট্রাকটি আখাউড়া স্থলবন্দরের দিকে যাত্রা করে। এসময় চান্দুরা বাসস্ট্যান্ড এলাকায় ওই দুই পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে। ঘটনার পর হাইওয়ে পুলিশ ধাওয়া করে ট্রাকটিকে আটকাতে পারলেও এরRead More

আশুগঞ্জে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকের যাত্রা বিরতী

আশুগঞ্জে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারন সম্পাদক সিদ্দিকি নাজমুল আলম আজ শনিবার সকালে হবিগঞ্জ যাওয়ার পথে আশুগঞ্জ উপজেলার হোটেল ওজান ভাটিতে যাত্রা বিরতী করেন। এসময় জেলা ছাত্রলীগের মাসুম বিল্লাহ, সাধারন সম্পাদক রাসেল মিয়ার নেতেৃত্বে জেলা ছাত্রলীগ ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ আহমেদ রনি, সাধারন সম্পাদক মইনুল হোসেন মামুনসহ আশুগঞ্জ উপজেলার প্রতিিিট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদকরা উপস্থিত ছিলেন।

সরকারী কলেজের বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের বিদায় ও নৌকা ভ্রমন

ব্রাহ্মণবাড়িয়া সরকারী অনার্স কলেজের বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে শনিবার ওই বিভাগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক তারিকুল ইসলাম,সহযোগী অধ্যাপক নূর মোহাম্মদ, প্রভাষক আবদুর রউফ খান,তামান্না আক্তার,মো: মোজাম্মেল হোসেন। বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সায়েরা বেগম এতে সভাপতিত্ব করেন। এতে ৪র্থ বর্ষের ছাত্রছাত্রীদের বিদায় সংবর্ধনা জানানো হয়। পরে বাংলা বিভাগের উদ্যোগে নৌকা ভ্রমনের আয়োজন করা হয়। কাউতলী ব্রীজ থেকে নৌকা ভ্রমন করে নবীনগরের বড়াইল এলাকায় গিয়ে  মধ্যহ্ন ভোজ ও পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সবশেষেRead More

কসবায় সালিস বৈঠকে ব্যবসায়িকে পেটালেন যুবলীগ নেতা

গত শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকায় হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তিকে প্রকাশ্যে সালিস সভায় পিটিয়েছেন যুবলীগ নেতা। আহত ব্যবসায়ি ইন্দ্রজিৎ কর্মকার (৫২) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, পৌর এলাকার কর্মকার পাড়ার বাসিন্দা, স্বর্ণ ব্যবসায়ি ইন্দ্রজিৎ কর্মকারের সঙ্গে তাঁর ভাইদের পুকুর নিয়ে দীর্ঘ দিন বিরোধ চলছে। বিষয়টি মীমাংসার জন্য শুক্রবার রাতে পৌর সভার ওয়ার্ড কাউন্সিলর কামালের ব্যক্তিগত কার্যালয়ে সালিস সভা ডাকা হয়। সভার এক পর্যায়ে ইন্দ্রজিৎ কর্মকারকে মারধর করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম।ইন্দ্রজিৎ সরকারের পারিবারিক সূত্র জানায়, মারধরের তার চোখেরRead More

রাস্তা ড্রেন পরিষ্কার রাখতে ব্যবসায়ীদের ভুমিকা গুরুত্তপূর্ণ.. পৌর মেয়র

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র, মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, জননেতা মোঃ হেলাল উদ্দিন বলেছেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে ছোট-বড় অনেক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এসমস্ত ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিদিনই বিপুল পরিমান বর্জ্য সৃষ্টি হয়। কিন্তু ক্রেতা-বিক্রেতা সহ কর্মচারিরা নিজ ব্যবসা প্রতিষ্ঠানের আশে পাশে ময়লা ফেলে। অনেক নিজের স্থান পরিষ্কার করলেও ময়লা ফেলে পৌরসভার রাস্তা বা ড্রেনের উপর। এতে করে শহর অপরিছন্ন হয়। ড্রেনেজ ব্যবস্থা বাধা গ্রস্থ হয়। তিনি বলেন, শহর পরিষ্কার রাখতে হলে ব্যবসায়ীদের কার্যকর ভুমিকা রাখতে হবে। নির্ধারিত স্থানে ময়লা ফেলার জন্য ক্রেতা বিক্রেতা সবাইকে সচেতন করতে হবে। নিয়মিতRead More

সরাইলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কুট্রাপাড়া চ্যাম্পিয়ন

মোহাম্মদ মাসুদ ,সরাইল  প্রতিনিধিঃসরাইলের শাহবাজপুর বহুমূখী উচ্চ বিদ্যালয় ও ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। গত শুক্রবার বিকেলে শাহবাজপুর নিয়াজ মোহাম্মদ মাঠে অনুষ্ঠিত খেলায় শাহবাজপুর লাল দলকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কুট্রাপাড়ার অন্তরঙ্গ স্পোর্টিং ক্লাব। আয়োজকরা জানায়, মোট ১৬ টি দলের অংশ গ্রহনে এ টুর্নামেন্টের যাত্রা শুরু হয়েছিল। মোঃ মনসুর আহমেদ দানার সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরন পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ্এ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ মোশাররফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসকRead More

This site is protected by wp-copyrightpro.com