Main Menu

সরাইলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কুট্রাপাড়া চ্যাম্পিয়ন

[Web-Dorado_Zoom]

মোহাম্মদ মাসুদ ,সরাইল  প্রতিনিধিঃসরাইলের শাহবাজপুর বহুমূখী উচ্চ বিদ্যালয় ও ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। গত শুক্রবার বিকেলে শাহবাজপুর নিয়াজ মোহাম্মদ মাঠে অনুষ্ঠিত খেলায় শাহবাজপুর লাল দলকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কুট্রাপাড়ার অন্তরঙ্গ স্পোর্টিং ক্লাব। আয়োজকরা জানায়, মোট ১৬ টি দলের অংশ গ্রহনে এ টুর্নামেন্টের যাত্রা শুরু হয়েছিল। মোঃ মনসুর আহমেদ দানার সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরন পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ্এ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ মোশাররফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আজাদ ছাল্লাল, পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার), সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শের আলম মিয়া প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন শাহবাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী। প্রধান অতিথি খেলার মাঠের উন্নয়নের জন্য জেলা পরিষদ থেকে দুই লাখ টাকা ও অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার আশ্বাস দেন। পরে বিজয়ী দলের অধিনায়ক ও ম্যানেজারের হাতে দুই ভরি ওজনের স্বর্ণের কাপ তুলে দেন প্রধান অতিথি। রানার-আপ দল পায় একটি ২১ ইঞ্চি রঙ্গিন টেলিভিশন।   






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares