Main Menu

June, 2014

 

২০১৫ সালের জানুয়ারী মাসে শুরু হচ্ছে না আখাউড়া-আগরতলা রেলপথের কাজ

প্রতিনিধি ॥ ২০১৫ সালের জানুয়ারী মাসে শুরু হচ্ছে না আখাউড়া-আগরতলা রেলপথ নির্মান কাজ। এখনো শেষ হয়নি জমি অধিগ্রহন। জমি অধিগ্রহনের কাজ শেষ হলে শুরু হবে রেলপথের কাজ বলে জানিয়েছে আগরতলা বৈঠকে যাওয়া বাংলাদেশী প্রতিনিধি দল। আখাউড়া-আগরতলা রেলপথের  প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২৫৬ কোটি টাকা। এর পুরোটাই বহন করবে ভারত সরকার। আগরতলা থেকে আখাউড়া পর্যন্ত ১৫ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হবে। ভারতীয় অংশে নির্মাণ হবে ৫ কিলোমিটার এবং বাংলাদেশ অংশে ১০ কিলোমিটার। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশ ও ভারতের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের দুই দিনের বৈঠক শেষে  আজ বৃহস্পতিবার সকালে আখাউড়াRead More


নবীনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতিনিধি : ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের বাঙ্গরা গ্রামের মোহাম্মদ হোসেন মিয়ার মেয়ে ও বাঙ্গরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাএী নয়ন মনি (৬) বৃহস্পতিবার সকালে বাড়ির  পাশের পুকুরের গোছল করার সময় পা পিছলে পানিতে পড়ে যায়। আশংকাজনক অবস্থায় পরিবারের লোকজন উদ্ধার করে  নবীনগর সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে।


আশুগঞ্জে ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ॥ পিআপ ভ্যান আটক

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২০ কেজি ভারতীয় গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদকবাহী একটি পিকআপ ভ্যানও আটক করা হয়।বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের টোল প্লাজায় অভিযান চালিয়ে পুলিশ এই গাঁজা উদ্ধার ও তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শফিকুল ইসলাম-(৩৫) ও সাদ্দাম হোসেন-(৩০)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী একটি পিকআপ ভ্যানে (ঢাকা মেট্রো-ন-১১-৫৫৬৯) তল্লাশী চালিয়ে ২০ কেজি গাঁজাসহ চালক সাদ্দাম হোসেন ও যাত্রী মোঃ শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর বলেন, গ্রেপ্তারকৃতদেরকে আদালতে সোপর্দRead More


অজ্ঞাতনামা শিশুর লাশ উদ্ধার

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় আনুমানিক ১২ বছর বয়সী অজ্ঞাতনামা এক শিশুর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার ছয়বাড়িয়া মহল্লার একটি পাট খেত থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। লাশের কান দুটি কাটা ও চোখ দুটি উপড়ানো।বৃহস্পতিবার সকালে এলাকাবাসী পাটখেতে এক শিশুর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে দুপুর ১টায় পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।এ ব্যাপারে সদর থানার এস.আই মোঃ বেলাল হোসেন বলেন, শিশুটিকে হত্যা শেষে লাশ এখানে ফেলে দেওয়া হয়েছে। তিনি বলেন, এটি ২/৩দিন আগের খুন হওয়া লাশ। লাশেরRead More


শুক্রবার আখাউড়ায় আসছেন আইনমন্ত্রী, আওয়ামীলীগের বিরোধ প্রকাশ্যে

প্রতিনিধি : শুক্রবার আখাউড়ায় আসছেন কসবা-আখাউড়া আসনের জাতীয় সংসদ সদস্য ও আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এড. আনিসুল হক। এর আগে সাংসদ ও মন্ত্রী হয়ে সংবর্ধনা গ্রহন করতে ৩১ জানুয়ারী তিনি প্রথমবার আখাউড়ায় আসেন। তিনি আওয়ামীলীগের কর্মী সমাবেশ, পৌরশহরের রাধানগরবাসীর মতবিনিময় সভাসহ কয়েকটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। মন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গত কয়েকদিন যাবত মাইকে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে প্রচারণা চালানো হচ্ছে। তবে মন্ত্রীর এসব কর্মসূচিতে উপজেলা আওয়ামীলীগের নির্বাচিত সভাপতি শেখ বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুলকে উপেক্ষিত করা হয়েছে। আওয়ামীলীগের একটি অংশ এসব প্রচারণা চালাচ্ছে। নির্বাচিত সভাপতি ওRead More


শুক্রবার আখাউড়ায় আসছেন আইনমন্ত্রী, আওয়ামীলীগের বিরোধ প্রকাশ্যে

প্রতিনিধি : শুক্রবার আখাউড়ায় আসছেন কসবা-আখাউড়া আসনের জাতীয় সংসদ সদস্য ও আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এড. আনিসুল হক। এর আগে সাংসদ ও মন্ত্রী হয়ে সংবর্ধনা গ্রহন করতে ৩১ জানুয়ারী তিনি প্রথমবার আখাউড়ায় আসেন। তিনি আওয়ামীলীগের কর্মী সমাবেশ, পৌরশহরের রাধানগরবাসীর মতবিনিময় সভাসহ কয়েকটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। মন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গত কয়েকদিন যাবত মাইকে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে প্রচারণা চালানো হচ্ছে। তবে মন্ত্রীর এসব কর্মসূচিতে উপজেলা আওয়ামীলীগের নির্বাচিত সভাপতি শেখ বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুলকে উপেক্ষিত করা হয়েছে। আওয়ামীলীগের একটি অংশ এসব প্রচারণা চালাচ্ছে। নির্বাচিত সভাপতি ওRead More


নবীনগরে স্বামীর হাতে স্ত্রী খুন ঘাতক স্বামী পলাতক

উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের বাড়িখলা গ্রামে স্ত্রীকে শ্বাসরোদ্ধ করে খুন করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে মৃতের স্বামীর বাড়িতে। এই ঘটনার পর ঘাতক স্বামী পলাতক রয়েছে। জানা যায়, উপজেলার বাড়িখলা গ্রামের মৃত এনামুল হকের ছেলের সাথে কসবা উপজেলার তামান্না(২০) এর সাথে প্রায় তিন বছর পূর্বে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। এরই জের ধরে স্ত্রীকে শ্বাসরোদ্ধ করে হত্যা করে স্বামী। এই ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে জেলা মর্গে প্রেরণ করে


সরাইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সরাইলে পানিতে ডুবে সানি মিয়া (০৫) নামের এক শিশুর মৃত্যুর হয়েছে। বুধবার দুপুরে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামে শিশুটির নানা বাড়িতে এ ঘটনা ঘটে। গ্রামবাসী সূত্র জানায়, কালিকচ্ছ ইউনিয়নের বড়ইয়া গ্রামের সানু মিয়ার (৩০) স্ত্রী ঝুমা বেগম (২৫) দুদিন আগে তার একমাত্র শিশু পুত্র সানিকে নিয়ে দেওড়া গ্রামে মার বাড়িতে বেড়াতে যান। গতকাল বুধবার শিশুটি বাড়ির পাশে খেলা করছিল। এক পর্যায়ে সবার অজান্তে সানি বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুজির পর দুপুরে পুকুরের পানি থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।


আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা-(২২) এক য্বুক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলার গঙ্গাসাগর রেলস্টেশনের আউটারে।স্থানীয় লোকজন এবং রেল পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতি এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ১১টার দিকে গঙ্গাসাগর রেলস্টেশনের আউটার অতিক্রম করার সময় ওই যুবক কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরন করে।এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমীনের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 


কসবায় স্কুলছাত্র জয়নাল হত্যাকারিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

খ.ম.ঢালী ঃ ব্রাহ্মণবাড়িয়ায় কসবা উপজেলার শিমরাইল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র জয়নাল আবদীন হত্যার প্রতিবাদে এবং খুনীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে বুধবার মানববন্ধন, বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ওই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও গ্রামবাসীর সমন্বয়ে এ কর্মসূচী পালিত হয়।দুপুরে বের হওয়া বিক্ষোভ মিছিলটি শিমরাইল এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। শিমরাইল উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্র মোঃ পারভেজ ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা মুখলেছ মিয়া, জরিনা বেগম, নাজমুল ইসলাম, রাসেল মিয়া, কানু মিয়া, নাছির মিয়া, শফিকুল ইসলাম, আরমান মিয়া, সাইফুল ইসলাম, সম্পা আক্তার,Read More


This site is protected by wp-copyrightpro.com