আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা-(২২) এক য্বুক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলার গঙ্গাসাগর রেলস্টেশনের আউটারে।
স্থানীয় লোকজন এবং রেল পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতি এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ১১টার দিকে গঙ্গাসাগর রেলস্টেশনের আউটার অতিক্রম করার সময় ওই যুবক কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরন করে।
এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমীনের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
« কসবায় স্কুলছাত্র জয়নাল হত্যাকারিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ (Previous News)
(Next News) সরাইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু »



















