Main Menu

Friday, May 9th, 2014

বিজয়নগরে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

প্রতিবেদক :: বিজয়নগরে অস্ত্রসহ ৩ জন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, গত বুধবার রাত দেড় টার দিকে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে বিজয়নগর থানা পুলিশ উপজেলার চান্দুরা – আখাউড়া সড়কের কালিসীমা গ্রামের ব্রীজ এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতির টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাবার চেষ্টা চালালে ধাওয়া করে ৩ সড়ক ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়। এরা হল ইব্রাহীমপুর গ্রামের সিরু মিয়া, চান্দুরা গ্রামের সোলায়মান ও শাহবাজপুর গ্রামের বাদল। এ সময় তাদের কাছে দা, ছুরি এবং বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী জানান, গ্রেফতারকৃত ডাকাতদেরRead More

সরাইলে বজ্রপাতে নিহত ১, আহত ১

সরাইল প্রতিনিধি :: সরাইলে বজ্রপাতে সম্পদ সরকার (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক কৃষক। বৃহস্পতিবার ভোরে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়্ াগ্রামে মাছ শিকারের সময় এ ঘটনা ঘটে। পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে শাহজাদাপুর ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের কৃষক সম্পদ সরকার ও দওড়া গ্রামের শকুর মিয়া (৩৫) দেওড়া গ্রামের হায়াল বিলে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে সম্পদ সরকার ঘটনাস্থলে মারা যান। এ সময় শকুর মিয়াও আহত হন। শকুর মিয়াকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আরসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির মানববন্ধন

সঞ্জয় কর্মকার :: নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকারকে হত্যাসহ সারাদেশে সকল অপহরণ, গুম ও বিচার বহির্ভূত হত্যাকান্ডের প্রতিবাদে ব্রাহ্মণবাািড়য়ায় জেলা আইনজীবী সমিতি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার সময় প্রেস ক্লাবের সামনে জেলা আইনজীবী সমিতির ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এ সময় মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির জেলা সভাপতি এডঃ শফিকুর রহমান, সহ সভাপতি এডঃ নুরুল হক, যুগ্ন সম্পাদক তারিকুর রউফ, সদস্য এডঃ হেলাল, এডঃ আকরাম, এডঃ মোস্তফা সহ প্রমুখ। কর্মসূচীতে স্বাগত বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির যুগ্ন সম্পাদক তারিকুর রউফ ,বক্তব্য রাখেনRead More

This site is protected by wp-copyrightpro.com