Main Menu

April, 2014

অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গঠন করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে – আনন্দময়ী কালিবাড়িতে পৌর মেয়র

নিজস্ব প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেছেন, আমাদের দেশে অনাদিকাল থেকে  অসম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হয়ে বিভিন্ন ধর্মের পৃথক ধর্মীয় উৎসব সমূহ এক সঙ্গে পালন করে আসছে। কিন্তু সাম্প্রতিক সময়ে ধর্মীয় বিদ্ধেষ ছড়িয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য একটি মহল নানা ষড়যন্ত্র করছে। এ সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গঠন করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মেয়র শুক্রবার সন্ধ্যায় আনন্দময়ী কালিবাড়ি মন্দিরে অনুষ্ঠিত ভুবন মঙ্গঁল কীর্তন সমিতি কর্তৃক আয়োজিত ৬২ তম বাৎসরিক হিন্দুধর্মীয় উৎসব অনুষ্ঠান পরিদর্শন কালে উপরক্ত কথা বলেন। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পূজাRead More

ব্রাহ্মণবাড়িয়ায় ঝড়ো হাওয়ায় হেলে পড়েছে বিশাল বিলবোর্ড ॥ দুর্ঘটনার আশংকা

শামীম উন বাছির ::  ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক ও জনপথের রাস্তায় শহরের টি.এ.রোডের ঘোড়াপট্টি ব্রীজের গোড়ায় দায়সারাভাবে স্থাপন করা বিশাল আকৃতির বিলবোর্ডটি ঝড়ো হাওয়ায় হেলে পড়েছে। এটি যে কোন মুহুর্তে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন শহরবাসী ও সড়কের আশপাশের ব্যবসায়ীরা। শনিবার দুপুরে ঝড়ো হাওয়ায় বিলবোর্ডটি হেলে পড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌর শহরের মধ্যবর্তী প্রধান খালের উপর দুটি ব্রিজের (ঘোড়াপট্টি ব্রীজ) মধ্যবর্তী স্থানে বিলবোর্ডটি বসানো। বিলবোর্ডটির গোড়ার দিক দিয়ে ফাটল দেখা দিয়েছে। গতকাল শনিবার দুপুরের দমকা হাওয়ায় বিলবোর্ডটি বিলবোর্ডটি ভারসাম্য হারিয়ে দক্ষিণ দিকে হেলে পড়েছে। বিলবোর্ডটিতে কেএসআরএমRead More

আখাউড়ায় বজ্রপাতে ধান কাটা শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়‍ার আখাউড়া উপজেলায় কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাতে আব্বাস আলী (২৮) নামে এক ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার ধরখার  ইউনিয়নের রুটি গ্রামে ধান কাটার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। মৃত শ্রমিক সুনামগঞ্জ জেলার বাসিন্দা। ধান কাটার ক‍াজে তিনি আখাউড়া এসেছিলেন। স্থানীয় সূত্র জানায়, দুপুরে ওই এলাকায় ব্যাপক কালবৈশাখী ঝড় হয়। ঝড়ের মধ্যে মাঠে ধান কাটার সময় বজ্রপাতে ঘটনাস্থেলই আব্বাস আলীর মৃত্যু হয়। ধরখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফি উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সরাইলে বিলবোর্ড ভেঙ্গে পুলিশসহ আহত ৫

মোহাম্মদ মাসুদ : সরাইলে ঝড়ে বিলবোর্ড ভেঙ্গে পড়ে এক পুলিশ সদস্য সহ তিন ব্যক্তি আহত হয়েছে। শনিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বিশ্বরোড মোড়ে সাফকো সিএনজি ফিলিং ষ্টেশনের নিকটে এ ঘটনা ঘটেছে। আশঙ্কাজনক অবস্থায় পুলিশ সদস্যকে ঢাকায় প্রেরন করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সিএনজি চালক রেজন মিয়া ও নুরুল ইসলাম জানায়, কিশোরগঞ্জ জেলার দুইজন পুরুষ পুলিশ কন্সটেবল ও দুইজন মহিলা কন্সটেবল একজন মহিলা আসামী নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে রওয়ানা দিয়েছিলেন। বিশ্বরোড মোড়ে আসার পর প্রচন্ড গতিতে ঝড় শুরু হয়। তারা মহাসড়কের পাশে শরীফের ছোট চায়ের দোকানে আশ্রয় নিয়েছিলেন। হঠাৎ বিকট শব্দে দোকান সংলগ্নRead More

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কালবৈশাখী ঝড়ে বিলবোর্ড ভেঙে পুলিশসহ আহত ৫

সঞ্জয় কর্মকার :: আজ শনিবার দুপুর পৌনে ১টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল বিশ্বরোড মোড়ে ( কুট্টাপাড়া ) দমকা হাওয়ায় রাস্তার পাশের বিলবোর্ড ভেঙ্গে পড়ে আজহার উদ্দিন (৩২) নামের এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। এসময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা নেয়ার পরামর্শ দেন। জানা যায়, আজহার উদ্দিন কিশোরগঞ্জ থেকে আসামি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া ফিরছিলেন। আসার পথে সরাইল বিশ্বরোড মোড়ে ( কুট্টাপাড়া ) দুপুরে প্রচন্ড দমকা হাওয়া ও বৃষ্টি শুরু হলে তিনি রাস্তার পাশে একটি দোকানের সামনে দাঁড়ান। এসময় পাশে থাকা একটি বিশাল বিলবোর্ডRead More

নবীনগরের শিবপুরে কালাম বাহিনীর অত্যাচারের শিকার এলাকাবাসী

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রামের কালাম বাহিনী নানা অত্যাচারের শিকার হয়ে এই অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেছে স্থানীয় এলাকাবাসী। সাংবাদিক সম্মেলনে নবীনগর উপজেলার ৩ ইউপি চেয়ারম্যান সহ এলাকাবাসী জানান, নবীনগরে আইন শৃঙ্খলা  পরিস্থিতি পূর্বের চেয়ে ভাল, শিবপুরের আবুল কালাম সহ তার লোকজন এলাকার শান্তিপূর্ণ পরিবেশকে নষ্ট করছে, শুধু তাই না তারা নানা অপ্রচারও চালাচ্ছে।বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে নবীনগরের মানবাধিকার কর্মী জাফর আহমেদ সাদেক লিখিত বক্তব্যে জানান, আবুল কালাম বাহিনী নবীনগরের শিবপুর গ্রামে নানা অত্যাচার করছে, ২০১৩ সালে শিবপুর দক্ষিণপাড়ার ২৩ ফুটRead More

মুজিবনগর দিবস উপলক্ষে নাসিরনগরে আলোচনা সভা

প্রতিনিধি :: ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে উপজেলা প্রসাশনের উদ্যোগে নাসিরনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে উপজেলা নিবার্হী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নবনিবার্চিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এটিএম মনিরুজ্জামান সরকার,উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি অঞ্জন কুমার দেব,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন,কৃষি কর্মকর্তা মোঃ মাসুদ হোসেন, কুন্ডা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমান পান্না,সাবেক ছাত্রলীগ নেতা বসির আল হেলাল ও কুন্ডা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ আবদুল জলিল প্রমূখ।

বর্তমান সরকার নারীদের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে –ফজিলাতুন্নেছা বাপ্পি এমপি

প্রতিনিধি: জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এডভোকেট ফজিলাতুন্নেছা বাপ্পি এমপি বলেছেন, আবহমান বাংলার চিরায়ত উৎসব বৈশাখী উৎসব। একে কেন্দ্র করে মুক্তিযুদ্ধের চেতনায় অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, বাঙালী নারীর অগ্রগতিতে কবি সুফিয়া কামাল অগ্রনী ভূমিকা পালন করে গেছেন। সেই অগ্রগতির যাত্রা অব্যাহত রেখে নারীরা আজ এগিয়ে চলেছে। আজ নারীরা কোন ক্ষেত্রেই পিছিয়ে নেই। বর্তমান সরকার নারীদের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। সরকার ২০১১ সালে নারী নীতিমালা গঠনের মাধ্যমে নারীদের উন্নয়নের চাবি কাঠি তৈরি করে দেন। তিনি বর্তমান সরকারের শাসনামলের সময়কে নারী উন্নয়নের স্বর্ণযুগ হিসেবে আখ্যায়িত করেRead More

This site is protected by wp-copyrightpro.com