Main Menu

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কালবৈশাখী ঝড়ে বিলবোর্ড ভেঙে পুলিশসহ আহত ৫

[Web-Dorado_Zoom]

সঞ্জয় কর্মকার :: আজ শনিবার দুপুর পৌনে ১টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল বিশ্বরোড মোড়ে ( কুট্টাপাড়া ) দমকা হাওয়ায় রাস্তার পাশের বিলবোর্ড ভেঙ্গে পড়ে আজহার উদ্দিন (৩২) নামের এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। এসময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা নেয়ার পরামর্শ দেন।

জানা যায়, আজহার উদ্দিন কিশোরগঞ্জ থেকে আসামি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া ফিরছিলেন। আসার পথে সরাইল বিশ্বরোড মোড়ে ( কুট্টাপাড়া ) দুপুরে প্রচন্ড দমকা হাওয়া ও বৃষ্টি শুরু হলে তিনি রাস্তার পাশে একটি দোকানের সামনে দাঁড়ান। এসময় পাশে থাকা একটি বিশাল বিলবোর্ড ভেঙ্গে তার মাথার উপর পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারান। ওই সময় আরো ৪ জন আহত হয়, তাদের পরিচয় মিলেনি।

এ ব্যাপারে হাটিহাতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট নূর জানান, আজহার কিশোরগঞ্জ জেলা পুলিশ লাইনে কর্তব্যরত। কিশোরগঞ্জ থেকে আসামি নিয়ে আসার সময় এ ঘটনা ঘটে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares