Main Menu

March, 2014

 

মেঘনা ভরাট করে জেটি নির্মাণে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে মাটি ভরাট/দখল করে জেটি নির্মাণ কাজের ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ৫ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আপিলকারীর পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান। রিটকারীর পক্ষে শুনানি করেন মনজিল মোরসেদ। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ৩ এপ্রিল দিন ধার‌্য করা হয়েছে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস এন্ড পীস ফর বাংলাদেশের পক্ষে দায়ের করা এক রিট আবেদনের প্রেক্ষিতে গত ১৩ ফেব্রুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ নদী দখল করে মাটি ভরাটের মাধ্যমেRead More


নারী দিবস উপলক্ষে পৌরসভার উদ্যোগে বর্নাঢ্য অনুষ্ঠান

প্রতিবেদক :: বিশ্ব নারী দিবস ২০১৪ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উদ্যোগে বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে  র‌্যালী, তৃনমূল নারী সংগঠকদের সংবর্ধনা, আলোচনা সভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান। বৃহস্পতিবার বিকাল ৩ টায় পৌর ভবন চত্তরে থেকে র‌্যালী শুরু হবে। পরে বিকাল ৩:৩০ মিনিটে সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে আলোচনা সভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জননেতা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন এর সভাপত্তিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রাহ্মণবাড়িয়ার জেলাRead More


আখাউড়ায় আওয়ামীলীগের কার্যালয় আগুনে পুড়ে ছাই

প্রতিনিধি : রহস্যজনক আগুনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামীলীগের কার্যালয় পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে পৌর শহরের সড়ক বাজার মটরস্ট্যান্ডে একটি মার্কেটের তিন তলায় অবস্থিত কার্যালয়টিতে আগুন লাগে। প্রায় আধাঘন্টা চেষ্টায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুণ নিয়ন্ত্রনে আনে। আওয়ামীলীগ নেতাদের ধারণা আগুনে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এদিকে কার্যালয়টি বিভিন্ন স্থানে ফাটল ধরায় সিটেকে সিলগালা করার নির্দেশ দিয়েছেন ইউওনও। উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বিধান চন্দ্র দাস জানান, বিকেলে ৫ টার পর তালা দিয়ে তিনি কার্যালয় তালা দিয়ে বের হন। কিছুক্ষণ কার্যালয় থেকে ধুয়ার কুন্ডলী দেখতে পেয়ে ছুটে যান।Read More


বিএনপির একক প্রার্থী হাজী মোহাম্মদ জাহাঙ্গীরের ব্যাপক গণসংযোগ

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ সভাপতি বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব হাজী মোহাম্মদ জাহাঙ্গীর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চেয়ারম্যান পদে বিএনপির একক প্রার্থী হিসেবে গতকাল বুধবার সদর উপজেলার মাছিহাতা ও রামরাইল ইউনিয়নের এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। তিনি রামরাইল ইউনিয়নের সোহাতা দিয়ে প্রবেশ করে আটলা, পাঘাচং, চাঁনপুর, সোহাতা বাজার, কাছাইট বাজার, চাপুইর বাজারসহ আশে পাশের এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এ সময় তিনি ঐ সমস্ত এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মত বিনিময় করেন, তাদের খোজ খবর নেন। গণসংযোগকালে বিএনপির মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঐ এলাকায় যাওয়ার পর সাধারণ মানুষের মাঝে ব্যাপকRead More


মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী এডভোকেট নিশাতের সমর্থনে পুনিয়াউট গ্রামবাসীর সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী  এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাতের সমর্থনে তার নিজ গ্রাম পুনিয়াউটের সর্বস্থরের লোকজনের এক সভা বুধবার পুনিয়াউট  দক্ষিন পাড়া মসজিদের সামনে অনুষ্ঠিত হয়। প্রবীন রাজনীতিবিদ নূরুল ইসলাম খান জীবনের সভাপতিত্বে  এতে বক্তৃতা করেন বিশিষ্ট রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহিদ খান লাভলু,এলাকার কৃতি সন্তান জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: হেলাল উদ্দিন,সাবেক কমিশনার রকিব আহমেদ খান,৯ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মুরাদ খান,৯ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি জিয়াউল হক খান রতন,পুনিয়াউট গ্রাম আওয়ামীলীগের সভাপতি বকুল খান,সিটি সেন্টার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি শাহাদতRead More


“ঝরে পড়া রোধে সরকারের পাশাপাশি আমাদের সকলের কাজ করতে হবে”- ড. মুহাম্মদ মোশাররফ হোসেন

প্রতিনিধি :: বুধবার “পুনরাবৃত্তি ও ঝরে পড়া রোধে করণীয় শীর্ষক সেমিনার” স্থানীয় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়ার পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। স্বাগত বক্তব্য রাখেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহাবুদ্দিন। সেমিনারের উপস্থাপনায় ছিলেন জেলা মনিটরিং অফিসার বি. কে. দত্ত। সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা বেগম,Read More


নবীনগরে সংঘর্ষ, আহত-১০

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের শিনামাছি গ্রামে বুধবার দুপুরে পুকুরের সীমানা দখলের  তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে সাবেক ইউপি মেম্বার সহ ১০জন আহত হয়েছে। জানা যায়, পুকুরের জায়গা দখল নিয়ে শিনামাছি গ্রামের সাবেক মেম্বার রেজাউল করিমের সাথে একই গ্রামের মানিক মিয়ার কথাকাটাকাটির তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। দুই ঘন্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে সাবেক ইাউপি মেম্বারসহ ১০জন আহত হয়।গুরুত্বর আহত রেজাউল করিম(৪৫), জাহাঙ্গীর আলম(৫০), গোলাম জিলানী (৫৫), আনোয়ার হোসেন (৩২), জুবায়েদ হোসেন(১০), হৃদয় হোসেন(১৪)কে নবীনগর সদর হাসপাতালে ভর্তি করাRead More


ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তর শেরপুর নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি!!

প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তর শেরপুরে দুধর্ষ চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার দিবাগত রাতে। এ সময় চোরেরা নগদ টাকাসহ স্বর্ণালংকার নিয়ে যায়। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় সাইফুল ইসলাম লিমন বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাতে শহরের উত্তর শেরপুরে হামীম ভিলায় একদল চোর বাসার গেইেটের ও দরজার তালা ভেঙ্গে বাসার নিচতলার একটি কক্ষ থেকে আলমারীর লকার ভেঙ্গে চার ভরি স্বর্ণালংকার ও নগদ ৪৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। মামলার বাদী সাইফুল ইসলাম লিমনের বড় ভাই কাউছার আহমেদRead More


স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্নামেন্ট-২০১৪ উদ্বোধন করেছেন পৌর মেয়র

প্রতিবেদক :: ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেছেন যুব সমাজ দেশের প্রাণ শক্তি। যে দেশের যুব সমাজ যত বেশী প্রশিক্ষত এবং সুশৃংখল সেদেশের অর্থনীতি তত বেশী উন্নত। তিনি বলেন খেলাধূলা যুব সমাজ কে সুশৃংখল করে। মানুষ কে শারিরীক ও মানুষিক ভাবে সুস্থ করে তোলে। তাই আমাদের দেশের যুব সমাজ কে মাদকাসক্ত সহ যাবতীয় নৈতিক অবক্ষয়ের হাত থেকে বাঁচাতে যুব সামজ কে খেলা ধূলায় আগ্রহী করে তুলতে হবে। মেয়র বুধবার সকালে জেলা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত কাজিপাড়া যুব সংগঠন আয়োজিত স্বাধীনতা দিবস মনিটর ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যেRead More


যাত্রীদের মোবাইল নাকি বাজছে, রহস্য-বিমান এখনও বেপাত্তাই

ডেস্ক ২৪ ::: মানুষগুলোর খোঁজ নেই এখনও। অথচ চার দিন বাদে হঠাৎই তাঁদের কারও কারও মোবাইল বেজে উঠেছে। তা-ও একাধিক বার। কিন্তু মেসেজ করলে উত্তর মেলেনি। মঙ্গলবার সকালে এমনই দাবি করেছিলেন নিখোঁজ বিমান বোয়িং ৭৭৭-২০০ ইআরের যাত্রীদের বেশ ক’জন আত্মীয়। সে কথা তাঁরা জানিয়েওছিলেন তদন্তকারীদের। কিন্তু দুপুরে মালয়েশিয়ান এয়ারলাইন্সের মুখপাত্র ইগনাটিয়াস অং বেজিংয়ের সাংবাদিক সম্মেলনে জানালেন, কুয়ালা লামপুরে তাঁদের সদর দফতর থেকে এমনই একটি নম্বরে ফোন করা হয়েছিল। তবে সংযোগ হয়নি। মোবাইল সংযোগ মিললে তার সূত্র ধরে বিমানটিকে খুঁজে পাওয়া যেতে পারত। মঙ্গলবার অন্তত তেমন কিছু ঘটল না। বরং চারRead More


This site is protected by wp-copyrightpro.com