Main Menu

মেঘনা ভরাট করে জেটি নির্মাণে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে মাটি ভরাট/দখল করে জেটি নির্মাণ কাজের ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ৫ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আপিলকারীর পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান। রিটকারীর পক্ষে শুনানি করেন মনজিল মোরসেদ।

এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ৩ এপ্রিল দিন ধার‌্য করা হয়েছে।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস এন্ড পীস ফর বাংলাদেশের পক্ষে দায়ের করা এক রিট আবেদনের প্রেক্ষিতে গত ১৩ ফেব্রুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ নদী দখল করে মাটি ভরাটের মাধ্যমে জেটি নির্মানের সামগ্রী অপসারণের নির্দেশ দেন।

এ আদেশের বিরুদ্ধে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড আপিল দায়ের করেন। এরপর চেম্বার জজ হাইকোর্টের আদেশ স্থগিত করে শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।

এ আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার আপিল বিভাগ উক্ত আদেশ দেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares