March, 2014
যোগাযোগ বন্ধের পর শেষ কথা বলেন পাইলট
মালয়েশিয়ার নিখোঁজ হওয়া বিমানের যোগাযোগ ব্যবস্থাগুলোর মধ্যে একটি বন্ধ হওয়ার পর ফ্লাইটের ককপিট থেকে কেউ একজন শান্তভাবে নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে শেষ কথা বলেন। এপি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গতকাল রোববার মালয়েশিয়ার কর্মকর্তারা এ দাবি করেছেন। এর পরিপ্রেক্ষিতে বিমানটির একজন বা উভয় পাইলটই নিখোঁজ হওয়ার ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে। মালয়েশিয়া এয়ারলাইনসের এমএইচ৩৭০ ফ্লাইটটি ২৩৯ জন আরোহী নিয়ে ৭ মার্চ দিবাগত রাতে নিখোঁজ হয়। কুয়ালালামপুর থেকে যাত্রার এক ঘণ্টা পর উড়োজাহাজটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজ হওয়া বিমানটির ককপিট থেকে পাওয়া সর্বশেষ কথা ছিল, ‘ঠিক আছে, শুভরাত্রি।’ উড়োজাহাজেরRead More
অ্যাপসের মাধ্যমে তথ্যপাচার!
অ্যানড্রয়েড মোবাইল সেট থেকে হোয়াটস অ্যাপ-এ মেসেজ পাঠাচ্ছেন? প্রিয়জনের সাথে অন্তরঙ্গ কথা হচ্ছে? সাবধান, যেকোনো সময়ই কিন্তু দু’জনের গোপন কথাবার্তা জেনে যেতে পারে তৃতীয় কেউ। আপনার অ্যাকাউন্ট হ্যাক না করেই তা সম্ভব। আর এর জন্য বিশেষ কাঠখড় পোড়ানোরও দরকার নেই। অ্যানড্রয়েড ফোন ব্যবহারকারীরা কিছু অ্যাপসের সাহায্যে অনায়াসেই এই ‘অন্যায় কর্ম’টি করে ফেলতে পারেন। বিষয়টা সম্প্রতি প্রকাশ্যে এনেছে একটি ডাচ সংস্থা। তাদের যুক্তির সপক্ষে প্রমাণও দিয়েছে। তারা বলছে, “হোয়াটস অ্যাপ লগ ইন করার সময় তথ্য মাইক্রো এসডি কার্ডে (মোবাইলের মেমোরি চিপ) জমা হয়। অন্য অ্যাপ্লিকেশন ব্যবহারের মাধ্যমে যেকোনো অ্যানড্রয়েড ফোনেই হোয়াটসRead More
সরাইলে সংঘর্ষে ৮ পুলিশসহ আহত ৩০
প্রতিবেদক :: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সরাইলে দুই গোষ্ঠীর সংঘর্ষে পুলিশ সহ উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছে। গত রোববার রাত ৯টায় উপজেলার সদরের সকাল বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দক্ষিণ আরিফাইল গ্রামের বাসিন্ধা হানিফ মিয়ার ভগ্নিপতি দ্বীন ইসলাম (৩০) সকাল বাজারের ফরিদ মিয়ার সিএনজি অটোরিক্সা ভাড়ায় চালাত। ঘটনার রাতে সিএনজির আমদানীর টাকা নিয়ে ফরিদ মিয়ার ছেলে মাসুদের (২৫) সাথে চালক দ্বীন ইসলামের প্রথমে বাকবিতন্ডা ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। এতে মাসুদ গুরুতর আহত হয়। মাসুদের স্বজনরা উত্তেজিত হয়। রাত ৯টায় উভয় গোষ্ঠীর লোকজন দেশীয়Read More
নবীনগরে সংঘর্ষে আহত-১৫
প্রতিনিধিঃ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গাজীরকান্দি গ্রামে রবিবার সকালে বিএনপির দু’প্রার্থীর সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ১৫ জন আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় রাশেদ মিয়া (২৪), খায়ের মিয়া (৬০) ও সানিয়া বেগম (৩৫) কে নবীনগর সদর হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, নবীনগরে বিএনপি প্রার্থী দোয়াতকলমের সমর্থক গাজীরকান্দি গ্রামের কাজল মিয়া ও বিএনপির বিদ্রোহী প্রার্থী মটরসাইকেল সমর্থক তাজুল ইসলাম গ্রুপের মধ্যে রবিবার সকালে নির্বাচনে পরাজয়ের করণে কথাকাটাকির জের ধরে দু’গ্রুপ দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নেমে পড়ে। এতে কমপক্ষে ১৫জন আহত হয়। নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষমRead More
আখাউড়ায় বিএনপি সমর্থিত প্রার্থীর উঠান বৈঠক
আখাউড়া পৌরশহরের কলেজ পাড়ায় ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপি সমর্থিত প্রার্থী ইঞ্জিনিয়ার মো: মুসলিম উদ্দিনের নির্বাচনী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় ওয়ার্ড বিএনপির সভাপতি মো: বাছির মিয়ার সভাপতিত্বে পরার্মশ সভায় প্রধান অতিথি ছিলেন ইঞ্জি. মো: মুসলিম উদ্দিন,বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লায়ন আবুল মনসুর মিশন, পৌর যুবদলের সভাপতি নাহিদুল ইসলাম। পরামর্শ সভায় বক্তব্য রাখেন পৌরবিএনপির সভাপতি বাহার মিয়া, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন লিটন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন আব্দু, জাসাস সভাপতি আব্দুল হক ভূইয়া, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, অর্থ সম্পাদক আশরাফুল হক ভূইয়া,Read More
আখাউড়ায় ৫ দিন ধরে কিশোরী নিখোঁজ
প্রতিনিধি : আখাউড়ায় সাদিয়া আক্তার জুমু (১৫) নামে এক কিশোরী গত ৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ জুমু আখাউড়া উত্তর ইউনিয়নের চানপুর গ্রামের প্রবাসী আবু সায়েদ মিয়ার কন্যা। সে বাংলাদেশ রেলওয়ে সরকারী উচ্চ বিদ্যালয়, আখাউড়া এর ৯ম শ্রেণীর ছাত্রী। তবে তার পরিবারের অভিযোগ জুমুকে একই গ্রামের নাছির উদ্দিনের পুত্র মো: তুহিন ভূইয়া অপহরণ করে নিয়ে গেছে। এ ঘটনায় জুমুর মা আনোয়ারা বেগম বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে গত ১৪ মার্চ আখাউড়া থানায় একটি মামলা করেছেন। পুলিশ এ ঘটনার মামলার আসামী তুহিনের চাচা রিপন মিয়াকে আটক করেছে। জুমুর পরিবারRead More
নাসিরনগরে নিবার্চনী কর্মকর্তাদের প্রশিক্ষণ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় আ্সন্ন উপজেলা পরিষদ নিবার্চনের প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের প্রশিণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার নাসিরনগর ডিগ্রী কলেজ চত্বরে অনুষ্ঠিত প্রশিণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডঃ মোঃ মোশারফ হোসেন, এডিসি ও রির্টানিং অফিসার মোঃ আজাদ ছাল্লাল, পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম,জেলা নিবার্চন কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন চৌধুরী, সহকারি রির্টানিং অফিসার ও উপজেলা নিবার্হী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমেদ প্রমূখ। কর্মশালায় ৭৮ জন প্রিজাইডিং ও ৫৪৭ জন সহকারী প্রিজাইডিং অফিসারকে প্রশিণ দেয়া হয়। আগামী ২৩ মার্চ এ উপজেলায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
শহীদ কর্নেল আবু তাহের ব্যাডমিন্টনে ”ঠিকানা ক্লাব” চ্যাম্পিয়ন
প্রতিবেদক :: কুলাউড়ায় সূর্যতরুণ যুবসংঘ মনসুরের আয়োজনে শহীদ বীর উত্তম কর্নেল আবু তাহের ল্যাপটপ অ্যান্ড ডিভিডি দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কুলাউড়া ঠিকানা ক্লাব। ১৫ মার্চ শনিবার সন্ধ্যায় মনসুর পৌর সাইনবোর্ড সংলগ্ন মাঠে অনুষ্ঠিত সমাপনী খেলায় তারা ৩-০ সেটে হারায় শাহজালাল বাণিজ্যালয় দক্ষিণ বাজারকে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান। বিশেষ অতিথি ছিলেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক মৌলভীবাজার জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী বদরুল হোসেন ইকবাল, জাসদ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য রেহান উদ্দিন আহমদ, কুলাউড়া অ্যাসোসিয়েশনRead More
আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস
আজ ১৭ই মার্চ। বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সম্ভ্রান্ত শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। বঙ্গবন্ধু দীর্ঘ ২৩ বছর ধরে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে বাঙালির গণতান্ত্রিক আন্দোলনে অগ্রদূতের ভূমিকা পালন করেন। অনন্য সাধারণ নেতৃত্বের মাধ্যমে সেই গণতান্ত্রিক আন্দোলনকে স্বাধীনতা সংগ্রামে রূপান্তর করেন। ১৯৭১-এ মুক্তি সংগ্রামের চূড়ান্ত পর্বে তার ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ মন্ত্রের মতোই বাঙালি জাতিকে পাকিস্তানের সুপ্রশিক্ষিত সেনাবাহিনীর বিরুদ্ধে প্রায় খালি হাতে লড়াইয়ে নামতে উদ্বুদ্ধ করেছিল। আবহমানকালের শাশ্বতRead More
কসবায় চারগাছ বাজারে আগুনে পুড়ে ছাই ৪১টি দোকান,আহত ১
প্রতিবেদক :: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মুলগ্রাম ইউনিয়নের চারগাছ বাজারে রোববার রাতে আগুনে ৪১টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি দোকানমালিকদের। এ সময় আগুন নেভাতে গিয়ে রিপন মিয়া নামের একজন ব্যবসায়ী আহত হন। রাতেই তাঁকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়,রোববার রাত সাড়ে ১০টার দিকে চারগাছ বাজারের হানিফ মিয়ার মিষ্টির দোকানে আগুন লাগে। নিমেষে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আশপাশের ৪১টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে কসবার কুটিRead More



















