Main Menu

আখাউড়ায় ৫ দিন ধরে কিশোরী নিখোঁজ

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি : আখাউড়ায় সাদিয়া আক্তার জুমু (১৫) নামে এক কিশোরী গত ৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ জুমু আখাউড়া উত্তর ইউনিয়নের চানপুর গ্রামের প্রবাসী আবু সায়েদ মিয়ার কন্যা। সে বাংলাদেশ রেলওয়ে সরকারী উচ্চ বিদ্যালয়, আখাউড়া এর ৯ম শ্রেণীর ছাত্রী। তবে তার পরিবারের অভিযোগ জুমুকে একই গ্রামের নাছির উদ্দিনের পুত্র মো: তুহিন ভূইয়া অপহরণ করে নিয়ে গেছে।  এ ঘটনায় জুমুর মা আনোয়ারা বেগম বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে গত ১৪ মার্চ আখাউড়া থানায় একটি মামলা করেছেন। পুলিশ এ ঘটনার মামলার আসামী তুহিনের চাচা রিপন মিয়াকে আটক করেছে।


জুমুর পরিবার ও মামলার বিবরণে জানা যায়, স্কুলে যাওয়া আসার পথে একই গ্রামের নাছির উদ্দিনের পুত্র মো: তুহিন ভূইয়া প্রায়ই জুমুকে উত্যক্ত করতো। গত ১১ মার্চ সকালে জুমু প্রাইভেট পড়তে যাওয়ার পথে  তুহিন তার সহযোগিদের সহায়তায় জোর পূর্বক জুমুকে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়। এরপর থেকেই জুমুর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।


জুমুর মা আনোয়ারা বেগম বলেন, গত মঙ্গলবার প্রাইভেট পড়তে যাওয়ার পথে তুহিন জোর করে আমার মেয়েকে অপহরন করে নিয়ে গেছে। এরপর থেকে আমার মেয়ের কোন সন্ধ্যান পাচ্ছি না। তুহিনও এলাকায় নেই।


এ ব্যপারে তুহিনের ফুফু সাবেক ইউপি মেম্বার বকুল বেগম বলেন দিনের বেলায় একটা মেয়েকে জোর করে নিয়ে যাওয়া কিভাবে সম্ভব। হয়তো তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক আছে। তাই তারা দুজনে মিলেই কোথাও চলে গেছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares